সংবাদ
সংবাদ

ভরিতে কমল ২৮ হাজার ৫০৮ টাকা

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ০৬:২১ পিএম

ভরিতে কমল ২৮ হাজার ৫০৮ টাকা
ছ‌বি: সংগৃ‌হিত

​দেশের বাজারে সোনার দামে বড় পতন ঘটেছে। টানা আট দফায় ভালো মানের এক ভরি সোনার গহনার দাম কমেছে ২৮ হাজার ৫০৮ টাকা। এর ফলে ভালো মানের এক ভরি সোনার গহনা ভ্যাটসহ বিক্রি হচ্ছে প্রায় ২ লাখ টাকার কাছাকাছি দামে।

অন্যদিকে অপেক্ষাকৃত কম দামি বা সনাতন পদ্ধতির এক ভরি সোনার গহনা পাওয়া যাচ্ছে দেড় লাখ টাকার নিচে। পাশাপাশি ভালো মানের রুপার গহনার প্রতি ভরি বিক্রি হচ্ছে ৩ হাজার টাকার কিছু বেশি দামে।

​দেশে সোনা ও রুপার দর নির্ধারণের দায়িত্বে থাকা বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) গত ২০ নভেম্বর সকাল ১০টা থেকে সোনা ও রুপার গহনার এই নতুন দাম কার্যকর করে।

বাজুসের পক্ষ থেকে জানানো হয়েছে, পরবর্তী ঘোষণা দিয়ে নতুন দাম নির্ধারণ না করা পর্যন্ত দেশের বাজারে এই নির্ধারিত দরেই সোনা ও রুপার গহনা বেচাকেনা হবে।

​গত ২০ নভেম্বর ভালো মানের এক ভরি সোনার গহনার দাম এক ধাক্কায় কমানো হয় ১০ হাজার ৯৫৪ টাকা। এর আগে ১৯ নভেম্বর কমে ৩ হাজার ২৬৬ টাকা, ১৮ নভেম্বর ২ হাজার ২১৬ টাকা, ১৪ নভেম্বর ২ হাজার ২১৬ টাকা, ১৩ নভেম্বর ২ হাজার ১৫৮ টাকা, ১২ নভেম্বর ২ হাজার ২১৬ টাকা, ১১ নভেম্বর ২ হাজার ৭৪১ টাকা এবং ৬ নভেম্বর কমে ২ হাজার ৭৪১ টাকা। সব মিলিয়ে আট দফায় ভালো মানের এক ভরি সোনার গহনার দাম ২৮ হাজার ৫০৮ টাকা কমানো হয়েছে।

​বাজুস নির্ধারিত সর্বশেষ দর অনুযায়ী, দেশের বাজারে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনা ভ্যাটসহ বিক্রি হচ্ছে ২ লাখ ১ হাজার ১৪৬ টাকায়। এ ছাড়া ২১ ক্যারেটের এক ভরি সোনার গহনা বিক্রি হচ্ছে এক লাখ ৯২ হাজার ১০৬ টাকায়।

​পাশাপাশি ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দর নির্ধারণ করা হয়েছে এক লাখ ৬৪ হাজার ৯৮৭ টাকা। আর সনাতন পদ্ধতির এক ভরি সোনা বিক্রি হচ্ছে এক লাখ ৩৫ হাজার ৮৮৬ টাকায়।

​অন্যদিকে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার গহনার দাম নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৩৩ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের রুপা প্রতি ভরি ২ হাজার ৯১৬ টাকা, ১৮ ক্যারেটের রুপা ২ হাজার ৫০৮ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা প্রতি ভরি এক হাজার ৯২৫ টাকায় বিক্রি হচ্ছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ২১ নভেম্বর ২০২৬

ভরিতে কমল ২৮ হাজার ৫০৮ টাকা

প্রকাশের তারিখ : ২১ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত