নওগাঁর রাণীনগরে ইসলামী ব্যাংকের এজেন্ট শাখার দুই কর্মকর্তাকে রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে ৩৪ লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে উপজেলার আবাদপুকুর-আদমদিঘী সড়কের পারইল ব্রিজের পাশের টাওয়ার এলাকায় এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।
আহত দুই কর্মকর্তা হলেন-আবাদপুকুর ইসলামী ব্যাংক এজেন্ট শাখার কর্মকর্তা মো. নাজমুল (৩২) ও রাসেল (২৮)।
আবাদপুকুর ইসলামী ব্যাংক এজেন্ট শাখার স্বত্বাধিকারী ফিরোজ হোসেন জানান, সান্তাহার ইসলামী ব্যাংক থেকে ৩০ লাখ টাকা উত্তোলন করেন তারা। এর সঙ্গে নিজেদের আরও ৪ লাখ টাকা যুক্ত করে মোট ৩৪ লাখ টাকা নিয়ে মোটরসাইকেলযোগে আবাদপুকুরে ফিরছিলেন নাজমুল ও রাসেল।
পথে আবাদপুকুর-আদমদিঘী সড়কের পারইল ব্রিজ এলাকার কাছে পৌঁছালে সামনে ও পেছন থেকে হেলমেট পরিহিত চার দুর্বৃত্ত দুটি মোটরসাইকেলে এসে তাদের পথরোধ করে। এ সময় ছিনতাইকারীরা লোহার রড দিয়ে দুই কর্মকর্তাকে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর জখম করে এবং তাদের কাছে থাকা ৩৪ লাখ টাকার ব্যাগটি নিয়ে দ্রুত পালিয়ে যায়।
পরে স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া মন্ডল বলেন, ‘ঘটনা জানার পরপরই পুলিশ টিম পাঠানো হয়েছে। জড়িতদের সনাক্ত ও গ্রেপ্তারসহ ছিনতাই হওয়া টাকা উদ্ধারে পুলিশি অভিযান চলছে।’

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন