রাজধানীর গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে এবং যানজট নিরসনের কার্যকর উপায় খুঁজে বের করতে সংশ্লিষ্টদের নিয়ে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে ঢাকার পরিবহন খাতের বিদ্যমান বিশৃঙ্খলা দূর করতে প্রধানমন্ত্রী সংশ্লিষ্টদের একগুচ্ছ নির্দেশনা দিয়েছেন। সংশ্লিষ্টরা জানিয়েছেন, প্রধানমন্ত্রীর এই নির্দেশনার পর রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় পরিবর্তন আসবে এবং জনদুর্ভোগ লাঘবে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।
বৃহস্পতিবার (০৮ অক্টোবর) সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি বৈঠকের বিষয়টি নিশ্চিত করে জানান, ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা ও সড়ক নিরাপত্তা নিশ্চিত করাই ছিল এই সভার মূল লক্ষ্য। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে ঢাকার যানজট পরিস্থিতি এবং পরিবহন খাতের অব্যবস্থাপনা থেকে উত্তরণের উপায় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
জাহিদুল ইসলাম রনি সাংবাদিকদের বলেন, ‘বৈঠকে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা ও সড়ক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বিদ্যমান বিশৃঙ্খলা কিভাবে দূর করা যায়, তা নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে। এসব বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়েছেন।’
বৈঠকে অংশ নেওয়া সূত্র জানায়, রাজধানীর যানজট ও গণপরিবহন খাতের দীর্ঘদিনের পুঞ্জীভূত সমস্যাগুলো চিহ্নিত করে তা সমন্বিতভাবে সমাধানের বিষয়ে গুরুত্বারোপ করা হয়। বিশেষ করে যাত্রীসেবার মান উন্নয়ন এবং সড়কে শৃঙ্খলা ফেরাতে মন্ত্রণালয় ও বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় বাড়ানোর তাগিদ দেওয়া হয়।
বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ।
প্রশাসনিক কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান, ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) নির্বাহী পরিচালক মোহাম্মদ মসিউর রহমান, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মোহাম্মদ জিয়াউল হক এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমেদসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন