রাজধানীর জনপ্রিয় শিক্ষাপ্রতিষ্ঠান আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে ২০২৭ শিক্ষাবর্ষে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটির মতিঝিল, বনশ্রী ও মুগদা শাখায় বাংলা মাধ্যম ও ইংরেজি ভার্সনে প্রথম থেকে নবম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা হবে।
আগামী সোমবার (২৩ নভেম্বর) থেকে অনলাইনে ভর্তির আবেদন শুরু হবে। রোববার (২২ নভেম্বর) প্রতিষ্ঠানটির প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ২৩ নভেম্বর থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে আবেদন করা যাবে। ভর্তিসংক্রান্ত বিস্তারিত তথ্য প্রতিষ্ঠানটির ওয়েবসাইট থেকে জানা যাবে। অন্যদিকে প্রথম শ্রেণিতে শিক্ষার্থী নির্বাচন করা হবে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) কেন্দ্রীয় ডিজিটাল লটারির মাধ্যমে। এ বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যাবে ওয়েবসাইটে।
এদিকে, শিক্ষা মন্ত্রণালয়ের বেসরকারি স্কুলে ভর্তি নীতিমালা অনুযায়ী, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের তিন শাখায় ক্যাচমেন্ট এলাকার শিক্ষার্থীদের জন্য ৪০ শতাংশ আসন সংরক্ষিত থাকবে। প্রতিষ্ঠানটির মতিঝিল শাখার ক্যাচমেন্ট এলাকার আওতায় রয়েছে মতিঝিল, শাহজাহানপুর ও পল্টন থানা। বনশ্রী শাখায় রামপুরা, খিলগাঁও ও বাড্ডা এবং মুগদা শাখায় মুগদা, সবুজবাগ ও যাত্রাবাড়ী থানার বাসিন্দারা এ সুবিধা পাবেন।
তবে মতিঝিল শাখার বাংলা মাধ্যমে এজিবি কলোনির বাসিন্দাদের জন্য ক্যাচমেন্ট কোটার ৩০ শতাংশ আসন পৃথকভাবে সংরক্ষণের বিষয়টি নিয়ে জটিলতা রয়েছে। নতুন ভর্তি নীতিমালায় এ ধরনের পৃথক কোটার উল্লেখ না থাকায় বিষয়টির চূড়ান্ত সিদ্ধান্ত নিশ্চিত হওয়া যায়নি।
ভর্তি নীতিমালা অনুযায়ী, ক্যাচমেন্ট কোটায় আবেদনের ক্ষেত্রে শিক্ষার্থীর বর্তমান বসবাসের ঠিকানা বিবেচনা করা হবে। নির্বাচিত শিক্ষার্থীকে ভর্তির সময় সংশ্লিষ্ট এলাকায় বসবাসের প্রমাণপত্র জমা দিতে হবে। আবেদনে ভুল তথ্য দিলে ভর্তি বাতিল হতে পারে।

রোববার, ২২ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২২ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন