সংবাদ
সংবাদ

ভুল অস্ত্রোপচার: ১৬ দিন লড়ে মারা গেলেন গৃহবধূ

ফেনী প্রতিনিধি
ফেনী প্রতিনিধি
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ০৯:৩৭ পিএম

ভুল অস্ত্রোপচার: ১৬ দিন লড়ে মারা গেলেন গৃহবধূ
সোনাগাজী ডায়াবেটিস অ্যান্ড স্পেশালিস্ট হাসপাতাল

ফেনীর সোনাগাজীতে চিকিৎসায় অবহেলার অভিযোগে গুরুতর অসুস্থ হয়ে পড়া গৃহবধূ কামরুন নাহার (৩২) মারা গেছেন। জরায়ু ফুটো হয়ে যাওয়ার পর ১৬ দিন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। শেষ পর্যন্ত বাঁচানো যায়নি তাকে। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবারে। মা হারিয়ে দুই শিশুসন্তানের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন স্বজনরা।

রোববার (২২ নভেম্বর) সকাল ৬টা ৫১ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

কামরুন নাহার সোনাগাজী উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নদীভাঙা এলাকার এনামুল হকের মেয়ে। মৃত্যুকালে তিনি স্বামী ও দুই ছেলে সন্তান রেখে গেছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, তিন মাসের অন্তঃসত্ত্বা ছিলেন কামরুন নাহার। গত ৭ নভেম্বর তার গর্ভপাত হয়। চিকিৎসকের পরামর্শে সেদিন তাকে ফেনী জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে জোসনারা বেগম নামে এক নারীর মাধ্যমে তাকে সোনাগাজী ডায়াবেটিস অ্যান্ড স্পেশালিস্ট হাসপাতালে নেওয়া হয়। সেখানে দুপুর ১২টার দিকে তার ডিএনসি অস্ত্রোপচার করা হয়।

পরিবারের অভিযোগ, অস্ত্রোপচারের সময় চিকিৎসায় অবহেলার কারণে কামরুন নাহারের জরায়ু ফুটো হয়ে যায়। এরপর থেকে তার পেট অস্বাভাবিকভাবে ফুলতে শুরু করে। পরদিন আলট্রাসনোগ্রাম করানোর পর পেটে রক্ত ছড়িয়ে পড়া, ফুসফুসে পানি জমা এবং খাদ্যনালি ও কিডনিতে সংক্রমণের বিষয়টি ধরা পড়ে।

পরে তাকে আবারও ফেনী জেনারেল হাসপাতাল নেওয়া হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ও একপর্যায়ে চট্টগ্রামের পার্কভিউ হাসপাতালে আইসিইউতে ভর্তি করা হয়। অবস্থার উন্নতি না হওয়ায় শনিবার (২১ নভেম্বর) তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে তার মৃত্যু হয়।

এ ঘটনায় কামরুন নাহারের বড় বোন নূরজাহান আক্তার আগেই সোনাগাজী মডেল থানা ও ফেনীর সিভিল সার্জনের কাছে লিখিত অভিযোগ করেন। অভিযোগে ঘটনার নিরপেক্ষ তদন্ত, দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং ক্ষতিপূরণ দাবি করেন তিনি।

অন্যদিকে, চিকিৎসায় অবহেলার অভিযোগ অস্বীকার করছেন হাসপাতাল কর্তৃপক্ষ। সোনাগাজী ডায়াবেটিস অ্যান্ড স্পেশালিস্ট হাসপাতালের ব্যবস্থাপক কে এম ইসলামুল হক বলেন, হাসপাতালে ডিএনসি সম্পন্ন হওয়ার পর রোগীর এমন কোনো সমস্যা ছিল না। পরবর্তী সময়ে কীভাবে এমন পরিস্থিতি তৈরি হয়েছে, সেই বিষয়ে আমার কাছে সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা নেই।

কামরুন নাহারের ভাই মাহফুজুল হক বলেন, চিকিৎসাধীন অবস্থায় আমার বোন মারা গেছেন। ভুল চিকিৎসায় একটি পরিবার শেষ হয়ে গেল। বোনের দুই সন্তান কীভাবে মা ছাড়া থাকবে জানি না। আর কোনো ভাইয়ের বোন কিংবা কোনো সন্তানের মা যেন ভুল চিকিৎসায় মারা না যান সংশ্লিষ্টদের প্রতি সেটিই আমার অনুরোধ।

তিনি বলেন, সিভিল সার্জন কার্যালয়ে অভিযোগ দেওয়া হলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

এ ব্যাপারে জানতে চাইলে ফেনীর সিভিল সার্জন ডা. মো. আরিফুজ্জামান বলেন, এ ঘটনায় বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ওই গৃহবধূর পরিবারের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পেয়েছি। আমরা শিগগিরই একটি তদন্ত কমিটি গঠন করে ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

সোনাগাজী মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাসিম বলেন, এ ঘটনায় সিভিল সার্জনের কাছে একটি অভিযোগ রয়েছে। বিষয়টি চিকিৎসাসংক্রান্ত হওয়ায় তদন্ত কমিটি গঠন করে প্রতিবেদন দেওয়া হলে পরবর্তী সেই অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি পুলিশও বিষয়টি খতিয়ে দেখছে এবং তদন্ত চালিয়ে যাচ্ছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ২২ নভেম্বর ২০২৬

ভুল অস্ত্রোপচার: ১৬ দিন লড়ে মারা গেলেন গৃহবধূ

প্রকাশের তারিখ : ২২ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত