সংবাদ

নোবেল শান্তি পুরস্কার আমারই পাওয়া উচিত: ট্রাম্প

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ৮ অক্টোবর ২০২৬, ১২:০৫ পিএম

নোবেল শান্তি পুরস্কার আমারই পাওয়া উচিত: ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

নোবেল শান্তি পুরস্কারের সত্যিকারের যোগ্য দাবিদার নিজেই–এমন মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে নরওয়েজিয়ান নোবেল কমিটি শেষ পর্যন্ত তাকে এই পুরস্কার প্রদান করবে কি না, তা নিয়ে নিজের সংশয়ের কথাও গোপন করেননি তিনি।

সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় সময় বুধবার (৭ অক্টোবর) ওভাল অফিসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার প্রসঙ্গে নিজের এই প্রত্যাশার কথা প্রকাশ করেন রিপাবলিকান এই প্রেসিডেন্ট।

পুরস্কার প্রদানকারী সংস্থার নিরপেক্ষতা নিয়ে ইঙ্গিত করে ট্রাম্প বলেন, ‘তারা কী চূড়ান্ত সিদ্ধান্ত নেবে তা আমার জানা নেই। তবে আমার মতো যোগ্য ব্যক্তিদের এ পুরস্কার না দেওয়ার একটি বিশেষ ঐতিহ্য বা ‘সুনাম’ রয়েছে নোবেল কমিটির।’

আগামী ৯ অক্টোবর নরওয়েজিয়ান নোবেল কমিটি ২০২৬ সালের শান্তিতে নোবেল বিজয়ীর নাম ঘোষণা করবে। গত বছরের জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে ফেরার পর থেকেই ট্রাম্প ধারাবাহিকভাবে দাবি করে আসছেন যে বিশ্বজুড়ে শান্তি প্রতিষ্ঠায় তার অবদান অনস্বীকার্য।

ওভাল অফিসে তিনি আরও দাবি করেন, দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর তিনি বিশ্বজুড়ে অন্তত আটটি সংঘাত নিরসন করেছেন। তবে ইউক্রেন সংকট সমাধান করতে না পারা এবং মধ্যপ্রাচ্যে ইরানের ওপর সামরিক আগ্রাসনের ফলে জ্বালানি বাজারে অস্থিতিশীলতা তৈরির কারণে আন্তর্জাতিক পর্যবেক্ষকেরা তার এসব সাফল্যের দাবি নিয়ে প্রশ্ন তুলেছেন।

উল্লেখ্য, চলতি বছর নোবেল শান্তি পুরস্কারের অন্যতম সম্ভাব্য তালিকায় রয়েছেন পোপ লিও, আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) এবং ফিলিস্তিনি ভূখণ্ডবিষয়ক বিশেষ র‍্যাপোর্টিয়ার।

\ 

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

নোবেল শান্তি পুরস্কার আমারই পাওয়া উচিত: ট্রাম্প

প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত