ভারতের ভোটার তালিকায় অনিয়ম ও নাম বাদ পড়ার অভিযোগে তীব্র অসন্তোষ প্রকাশ করে সরাসরি আন্দোলনে নেমেছেন জনপ্রিয় ইউটিউবার ও সমাজ বিশ্লেষক ধ্রুব রাঠি এবং খ্যাতনামা অভিনেতা-অ্যাক্টিভিস্ট প্রকাশ রাজ।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) কর্ণাটকের বেঙ্গালুরুর ফ্রিডম পার্কে আয়োজিত ‘পিপলস ট্রাইব্যুনাল’ বা ‘জনতার আদালত’ এবং পরবর্তী সময়ে আয়োজিত ‘চপ্পল প্রতিবাদ’ কর্মসূচিতে সংহতি জানিয়ে অংশ নেন তারা। ককরোচ জনতা পার্টির (সিজেপি) উদ্যোগে এই অভিনব প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়।
আয়োজকদের অভিযোগ, সম্প্রতি 'স্পেশাল ইনটেনসিভ রিভিশন' (এসআইআর) প্রক্রিয়ার মাধ্যমে ভারতের বিভিন্ন অঞ্চলের প্রকৃত ভোটারদের নাম অন্যায়ভাবে বাদ দেওয়া হয়েছে। ভুক্তভোগীদের কথা সরাসরি শুনতে এবং এই অনিয়মের চিত্র জনসমক্ষে তুলে ধরতেই বেঙ্গালুরুতে এই ট্রাইব্যুনালের ব্যবস্থা করা হয়।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) প্রকাশিত এক ভিডিও বার্তায় ইউটিউবার ধ্রুব রাঠি বলেন, ‘এটি কোনো ব্যক্তিবিশেষের লড়াই নয়, এটি মূলত ভারতের গণতন্ত্র সুরক্ষার আন্দোলন।’ বেঙ্গালুরুর পর আগামী ১০ অক্টোবর দিল্লির যন্তর মন্তরে নতুন প্রতিবাদের কর্মসূচি ঘোষণা করেছেন তিনি।
অন্যদিকে এই আন্দোলনকে গণতন্ত্র রক্ষার এক গুরুত্বপূর্ণ ধাপ উল্লেখ করে সাধারণ মানুষকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন অভিনেতা প্রকাশ রাজ।
সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস
/

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন