সংবাদ

মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলা নয়: ট্রাম্প

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ৯ অক্টোবর ২০২৬, ০৯:৪২ এএম

মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলা নয়: ট্রাম্প
ছবি : সংগৃহীত

ইরানের সঙ্গে ওয়াশিংটনের কূটনৈতিক আলোচনা ‘ইতিবাচক ও ফলপ্রসূভাবে’ এগোচ্ছে দাবি করে আগামী ৩ নভেম্বর অনুষ্ঠেয় মার্কিন মধ্যবর্তী নির্বাচনের আগে দেশটিতে নতুন করে সামরিক হামলা চালানো হবে না বলে স্পষ্ট ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তবে এই ঘোষণার মুখেই মধ্যপ্রাচ্যের কৌশলগতভাবে অত্যন্ত স্পর্শকাতর হরমুজ প্রণালীর দক্ষিণাঞ্চলে একের পর এক শক্তিশালী সামরিক বিস্ফোরণের খবর পাওয়া গেছে, যা বিশ্বজুড়ে জ্বালানি নিরাপত্তা ও ভূরাজনৈতিক উত্তেজনা নিয়ে নতুন শঙ্কা তৈরি করেছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় ট্রাম্প জানান, মধ্যবর্তী নির্বাচনের আগপর্যন্ত মার্কিন সামরিক বাহিনীকে ইরানে নতুন কোনো আক্রমণাত্মক পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সাময়িকভাবে উত্তেজনা প্রশমনের ইঙ্গিত দেওয়া হলেও ওয়াশিংটন ও তেহরানের দীর্ঘদিনের সংঘাতের স্থায়ী মীমাংসা নিয়ে এখনও ব্যাপক অনিশ্চয়তা রয়ে গেছে।

এদিকে ইরানের আধাসরকারি সংবাদমাধ্যম ফার্স নিউজ এজেন্সির বরাতে জানা গেছে, হরমুজ প্রণালীর দক্ষিণাংশীয় জলপথে বিকট শব্দে বেশ কয়েকটি বিস্ফোরণ ঘটে। প্রাথমিক খবরে বলা হয়েছে, তেহরানের অনুমোদিত নির্দিষ্ট রুটের বাইরে চলাচলা করা একটি আন্তর্জাতিক জ্বালানি ট্যাংকার সমুদ্রের মাইনে আঘাত করলে এই দুর্ঘটনা ঘটে। তবে ক্ষতিগ্রস্ত ট্যাংকারের সংখ্যা বা হতাহতের কোনো তথ্য এখনও নিশ্চিত করা যায়নি।

বিশ্বের অন্যতম শীর্ষ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালীতে নিরাপত্তা সংকটের জেরে ইতিমধ্যেই আন্তর্জাতিক জ্বালানি বাজারে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তেলের সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কায় বৃহস্পতিবার আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ৪ দশমিক ১ শতাংশ লাফিয়ে ব্যারেলপ্রতি ১০৪ দশমিক ২৮ ডলারে পৌঁছায়। একই সময়ে মার্কিন ডব্লিউটিআই ক্রুডের দাম ৩ দশমিক ৬ শতাংশ বৃদ্ধি পেয়ে দাঁড়ায় ৯১ দশমিক ৪৯ ডলারে।

বাণিজ্য বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালীতে সামুদ্রিক অস্থিরতা দীর্ঘায়িত হলে আন্তর্জাতিক বাজারে তেলের অস্বাভাবিক দরবৃদ্ধি থামানো কঠিন হয়ে পড়বে।

/ 

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলা নয়: ট্রাম্প

প্রকাশের তারিখ : ০৯ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত