মেয়ের জন্মদিন উদ্যাপনের সব প্রস্তুতি চলছিল ঘরে। বাবা কথা দিয়েছিলেন, হাজীগঞ্জ বাজার থেকে কিনে আনবেন জন্মদিনের কেক। কিন্তু সেই কেক আর কখনোই বাড়ি পৌঁছাল না। পথে এক ঘাতক বাসের চাপায় প্রাণ গেল বাবার; পুরো পরিবারের আনন্দের মুহূর্ত মুহূর্তেই রূপ নিল বিষাদে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাত সাড়ে সাতটার দিকে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের শাহরাস্তি উপজেলার মৌতাবাড়ি এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত আল আমিন (৪০) শাহরাস্তি উপজেলার কৃষ্ণপুর গ্রামের মসজিদ বাড়ির আ. মান্নানের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে সৌদি আরবে কর্মরত ছিলেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার আল আমিনের কন্যাসন্তানের জন্মদিন ছিল। আর ছুটি শেষে আগামী রোববার (১১ অক্টোবর) তার আবারও সৌদি আরবে ফিরে যাওয়ার কথা ছিল। প্রবাসে পাড়ি দেওয়ার ঠিক দুই দিন আগে মেয়ের শুভ দিনটি স্মরণীয় করে রাখতে মোটরসাইকেল নিয়ে হাজীগঞ্জের উদ্দেশে রওনা হন তিনি। পথে মৌতাবাড়ি এলাকায় পৌঁছালে একটি দ্রুতগামী বাস তার মোটরসাইকেলটিকে চাপা দেয়।
দুর্ঘটনায় আল আমিন ও তার সঙ্গে থাকা হৃদয় (১৯) নামে এক যুবক গুরুতর আহত হন। স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আল আমিনকে মৃত ঘোষণা করেন। আহত হৃদয় বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
নিহতের ভাই বাহার উদ্দিন শোকস্তব্ধ কণ্ঠে বলেন, ‘মেয়ের জন্মদিনের কেক কিনে আনতে গিয়ে আমার ভাই আর ফিরল না। রোববার তো ওর প্রবাসে চলে যাওয়ার কথা ছিল, অথচ আজ আমাদের সব শেষ হয়ে গেল।’
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। হাজীগঞ্জ থানা-পুলিশ নিহতের মরদেহ শাহরাস্তি মডেল থানায় হস্তান্তর করেছে।
শাহরাস্তি মডেল থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, এ ঘটনায় তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষ করে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
সৌদিপ্রবাসীর মর্মান্তিক এই মৃত্যুতে কৃষ্ণপুর গ্রামজুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন