সংবাদ

অবৈধভাবে বালু তোলায় ৫০ হাজার টাকা জরিমানা

প্রতিনিধি, চুনারুঘাট (হবিগঞ্জ)
প্রতিনিধি, চুনারুঘাট (হবিগঞ্জ)
প্রকাশ: ৯ অক্টোবর ২০২৬, ১১:৪৫ এএম

অবৈধভাবে বালু তোলায় ৫০ হাজার টাকা জরিমানা
ছবি : সংবাদ

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে হাবিবুর রহমান (৩০) নামে এক যুবককে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে চুনারুঘাট উপজেলার বদরগাজী এলাকায় এ অভিযান পরিচালনা করেন চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ গালিব চৌধুরী। দণ্ডপ্রাপ্ত হাবিবুর রহমান উপজেলার পঞ্চাশ এলাকার বাসিন্দা।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট উপজেলার বদরগাজী এলাকায় অভিযান চালানো হয়। এ সময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর বিধান অনুযায়ী অবৈধভাবে বালু তোলার অপরাধে হাবিবুর রহমানকে আটক করে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে চুনারুঘাট থানা-পুলিশের একটি দল সহায়তা করে।

ইউএনও মোহাম্মদ গালিব চৌধুরী জানান, অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

অবৈধভাবে বালু তোলায় ৫০ হাজার টাকা জরিমানা

প্রকাশের তারিখ : ০৯ অক্টোবর ২০২৬

featured Image

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে হাবিবুর রহমান (৩০) নামে এক যুবককে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে চুনারুঘাট উপজেলার বদরগাজী এলাকায় এ অভিযান পরিচালনা করেন চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ গালিব চৌধুরী। দণ্ডপ্রাপ্ত হাবিবুর রহমান উপজেলার পঞ্চাশ এলাকার বাসিন্দা।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট উপজেলার বদরগাজী এলাকায় অভিযান চালানো হয়। এ সময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর বিধান অনুযায়ী অবৈধভাবে বালু তোলার অপরাধে হাবিবুর রহমানকে আটক করে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে চুনারুঘাট থানা-পুলিশের একটি দল সহায়তা করে।

ইউএনও মোহাম্মদ গালিব চৌধুরী জানান, অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত