সংবাদ
সংবাদ

নীতিমালা লঙ্ঘন করে বদলগাছীতে শিক্ষক বদলি

প্রতিনিধি, বদলগাছী (নওগাঁ)
প্রতিনিধি, বদলগাছী (নওগাঁ)
প্রকাশ: ৯ অক্টোবর ২০২৬, ১১:৩০ এএম

নীতিমালা লঙ্ঘন করে বদলগাছীতে শিক্ষক বদলি
বদলগাছী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস।

নওগাঁর বদলগাছী উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বদলিতে ব্যাপক অনিয়ম ও নীতিমালা লঙ্ঘনের অভিযোগ উঠেছে। সরকারি নীতিমালাকে তোয়াক্কা না করে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের নিজস্ব শর্তে একাধিক শিক্ষককে বদলি ও প্রতিস্থাপন করা হয়েছে বলে তথ্য পাওয়া গেছে। এমনকি প্রশাসনিক শাস্তিযোগ্য বদলির নির্ধারিত সময় পূর্ণ হওয়ার আগেই এক শিক্ষিকাকে দ্বিতীয়বার বদলি করার ঘটনাও ঘটেছে। এ নিয়ে পুরো বদলি প্রক্রিয়ার যাচাই-বাছাই ও নিষ্পত্তির স্বচ্ছতা নিয়ে তীব্র ক্ষোভ ও প্রশ্ন তুলেছেন সংশ্লিষ্টরা।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের নোটিশ অনুযায়ী, বদলির আবেদনের ক্ষেত্রে কয়েকটি স্পষ্ট শর্ত নির্ধারণ করা হয়েছিল। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—চাকরিতে যোগদানের সময় থেকে ন্যূনতম দুই বছর পূর্ণ না হলে এবং বদলিকৃত বিদ্যালয়ে তিন বছর পূর্ণ না হলে কোনো সহকারী শিক্ষক বা শিক্ষিকা বদলিযোগ্য হিসেবে বিবেচিত হবেন না। যে বিদ্যালয়ে পাঁচজন বা তার কম শিক্ষক কর্মরত, সেসব বিদ্যালয় থেকে কোনো শিক্ষক বদলির জন্য আবেদন করতে পারবেন না। একই বিদ্যালয় থেকে একাধিক শিক্ষক বদলির আবেদন করলে সেখানে জ্যেষ্ঠ শিক্ষক অগ্রাধিকার পাবেন।

তবে এসব নীতিমালা বা শর্ত পূরণে তিনটি বড় অসঙ্গতি দেখা গেছে। প্রথমত, শিক্ষক সংকটে থাকা বিদ্যালয় থেকে বদলি করা হয়েছে। শিক্ষা অফিসের প্রকাশিত তালিকা অনুযায়ী, ফয়জাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তিনজন এবং রনাহার, পরশুরামপুর ও উত্তর শ্যামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চারজন করে শিক্ষক কর্মরত ছিলেন। শর্ত অনুযায়ী এসব বিদ্যালয় থেকে বদলির আবেদনই করার কথা নয়। অথচ রহস্যজনকভাবে এসব বিদ্যালয় থেকে আবেদন গ্রহণ ও বদলির আদেশ কার্যকর করা হয়েছে। এ ছাড়া উত্তর সাদিশপুর ও জগপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে দুজন করে শিক্ষক বদলি করায় এসব বিদ্যালয়ে পাঠদান মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

দ্বিতীয়ত, শূন্য পদ ও প্রতিস্থাপনের মারপ্যাঁচ করা হয়েছে।অভিযোগ রয়েছে, বদলগাছী উপজেলার বারাতৈল, নিহনপুর, রামশাপুর, বালুভরা, চাঁপাডাল, বামনপাড়া ও থুপশহরসহ কয়েকটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শূন্য পদের বিপরীতে একাধিক শিক্ষক আবেদন করেছিলেন। কিন্তু সেখানে বেশ কয়েকজন জ্যেষ্ঠ শিক্ষক স্থান পাননি। কোন যোগ্যতায় সেসব বিদ্যালয়ে শিক্ষক নির্বাচন করা হয়েছে, তা স্পষ্ট নয়। তাছাড়া অনুমোদিত শূন্য পদ থাকার পরও বদলি আদেশে কেন প্রতিস্থাপন সাপেক্ষে শর্ত উল্লেখ করা হলো, তা নিয়েও ধোঁয়াশা তৈরি হয়েছে।

তৃতীয়ত, মেয়াদ পূর্ণ হওয়ার আগেই দ্বিতীয়বার বদলির ঘটনা ঘটেছে। অনুসন্ধানে দেখা গেছে, সহকারী শিক্ষক শারমিন সুলতানাকে ২০১৯ সালে প্রথম প্রশাসনিক শাস্তি হিসেবে নালুকাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে শহরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদলি করা হয়। সেখান থেকে তিন বছর পর বদলি হয় হাটশাপিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। পরে ২০২৪ সালের ২৬ সেপ্টেম্বর আবারও প্রশাসনিক শাস্তি হিসেবে বদলি হয় উত্তর রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এবং ইনক্রিমেন্ট স্থগিত করা হয়। 

অভিযোগ রয়েছে, আগের বদলির পর তিন বছর পূর্ণ হওয়ার আগেই নিয়ম ভেঙে তাকে দ্বিতীয়বার বদলি করা হয়। বদলি আদেশের ১৯ নম্বর ক্রমিকে উত্তর রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে হাটশাপিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রতিস্থাপন করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে শিক্ষিকা শারমিন সুলতানা দাবি করেন, ‘আমি স্থানীয়ভাবে আবেদন করিনি। সরাসরি মন্ত্রণালয়ে আবেদন করেছিলাম এবং সেখান থেকেই বদলি হয়েছে। জেলা ও উপজেলা শিক্ষা কর্মকর্তা বিষয়টি অবগত আছেন।’

বদলির ক্ষেত্রে জ্যেষ্ঠতাও উপেক্ষিত হয়েছে।বারাতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শূন্য পদে বদলির জন্য সাতজন শিক্ষক আবেদন করেছিলেন। তারা হলেন—কোলার পালশা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে মোছা. মাহজাবিন নাজনীন, গাবনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জাকির হোসেন, বিলাশবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তারিকুল ইসলাম, ভাতশাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিউটি বানু, উত্তর মালঞ্চা ও রনাহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ইবনে আজম, মালঞ্চা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মোস্তাফিজুর রহমান ও শেরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে আব্দুল মতিন।

আবেদনের পরও এই বিদ্যালয়েও জ্যেষ্ঠ শিক্ষককে বদলি দেওয়া হয়নি। সেখানে দেওয়া হয়েছে ২০২৩ সালে কোলার পালশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদানকৃত সহকারী শিক্ষিকা মাহজাবিন নাজনীনকে।

কিন্তু এই সাতজনের মধ্যে শেরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল মতিন ছিলেন জ্যেষ্ঠ। তিনি ২০০৩ সালের ১৬ জুন চাকরিতে যোগদান করেন এবং ২০১২ সালের ৩ এপ্রিল শেরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদলি হয়ে আসেন। অর্থাৎ তার এই বিদ্যালয়ে বদলির বয়স ১৪ বছর। তারপরও তাকে বারাতৈল বিদ্যালয়ে বদলি দেওয়া হয়নি।

সদ্য বদলি হয়ে আসা বারাতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মাহজাবিন নাজনীন বলেন, ‘আমি শুধু এই বিদ্যালয়ে বদলির জন্য আবেদন করেছিলাম। উপজেলা যাচাই-বাছাই কমিটি আমাকে এই বিদ্যালয়ে বদলির আদেশ দিয়েছেন এবং আমি যোগদান করেছি।’ তিনি ভুবন, নিহনপুর ও বারাতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য আবেদন করেছিলেন কি না—এমন প্রশ্নে তিনি কোনো কথা বলতে রাজি হননি।

জ্যেষ্ঠ শিক্ষক আব্দুল মতিন জানান, ‘আমার বাড়ি থেকে প্রায় ১০ কিলোমিটার দূরত্বে আমার কর্মস্থল শেরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যেতে খুব কষ্ট হয়। বাড়ির পাশে বারাতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়, সেখানে পদ শূন্য হওয়ায় আমি বদলির জন্য আবেদন করি। কিন্তু গত ৩০ সেপ্টেম্বর বদলির আদেশ দেখে আমি ক্ষুব্ধ ও মর্মাহত হয়েছি। আমি একজন মাস্টার ট্রেনার, দুই সাবজেটে এবং বদলগাছী উপজেলার স্কাউট কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছি। চাকরিতে ২০০৩ সালে যোগদানের পর থেকে আমি আমার ইউনিয়নের বাইরে চাকরি করছি। আমার ইউনিয়ন কপালে জোটেনি। আমার চাকরির আর কয়েক বছর আছে, বারাতৈল বিদ্যালয়ে দিলে আমার খুব ভালো হতো। নীতিমালা অনুযায়ী আমি যদি জ্যেষ্ঠ শিক্ষক হই, তাহলে এই বদলির আদেশ বাতিল করে আমাকে ওই বিদ্যালয়ে বদলির আদেশ দিলে আমি উপকৃত হব।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সভাপতি এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সদস্য সচিব করে গঠিত ‘আবেদন যাচাই-বাছাই ও নিষ্পত্তিকরণ কমিটি’র সুপারিশের ভিত্তিতেই আটজন শিক্ষককে বদলি ও ১১ জন শিক্ষককে প্রতিস্থাপনের আদেশ জারি করা হয়। কিন্তু খোদ কমিটির কর্তাব্যক্তিদের বক্তব্যে স্পষ্ট সমন্বয়হীনতা ও দায় এড়ানোর ছাপ পাওয়া গেছে।

বদলগাছী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. সাইদুর রহমানের সঙ্গে এসব বিষয়ে কথা বললে তিনি কিছুটা নীতিমালা লঙ্ঘন হয়েছে বলে স্বীকার করেন। তিনি বলেন, ‘আমি এর জন্য দায়ী নয়। যাচাই-বাছাই কমিটির সিদ্ধান্তেই এসব বদলি হয়েছে। ছোটখাটো ভুল-বোঝাবুঝি থাকতে পারে। বাকিটা সভাপতির কাছে শুনুন।’ তিনি বিষয়টি নিউজ না করার জন্য অনুরোধও করেন।

উপজেলা নির্বাহী অফিসার ও যাচাই-বাছাই কমিটির সভাপতি ইসরাত জাহান ছনি বলেন, ‘আমরা নিয়মতান্ত্রিক করার চেষ্টা করেছি। যদি কোনো অনিয়ম হয়ে থাকে, সেটি অগোচরে হয়েছে। সবকিছু তো আমাদের হাতে থাকে না। কেউ লিখিত অভিযোগ দিলে তদন্ত করা হবে।’

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সায়েদুল ইসলাম বলেন, ‘উপজেলা কমিটি নীতিমালা অনুসরণ করেই বদলির কাজ করেছে। নীতিমালা অমান্য করে বদলি করলে সংশ্লিষ্ট উপজেলা কমিটির সঙ্গে কথা বলুন। যে যার পর্যায়ে এটা করেছে।’

নীতিমালা অমান্য করে হওয়া এই বদলি প্রক্রিয়া নিয়ে সাধারণ শিক্ষকদের মনে ক্ষোভ দানা বাঁধছে। অসঙ্গতিপূর্ণ আবেদনগুলো কীভাবে কমিটির ছাড়পত্র পেল, তা খতিয়ে দেখতে উচ্চপদস্থ কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় সচেতন মহল।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

নীতিমালা লঙ্ঘন করে বদলগাছীতে শিক্ষক বদলি

প্রকাশের তারিখ : ০৯ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত