চট্টগ্রাম নগরের দামপাড়ায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পুলিশ লাইনসের সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত অবস্থায় আরও একটি ককটেল উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২২ নভেম্বর) রাত ১১টা ২০ মিনিটের দিকে নগরের খুলশী থানাধীন দামপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রোববার রাতে মোটরসাইকেলে করে আসা দুই যুবক দামপাড়া পুলিশ লাইনসের প্রধান ফটকের সামনের সড়কে পরপর তিনটি ককটেল নিক্ষেপ করে। এর মধ্যে দুটি ককটেল বিকট শব্দে সড়কের মাঝখানে বিস্ফোরিত হয়। ককটেল নিক্ষেপের পরপরই দুর্বৃত্তরা মোটরসাইকেল চালিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। বিস্ফোরণের শব্দে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সড়ক থেকে অবিস্ফোরিত অবস্থায় পড়ে থাকা অপর ককটেলটি উদ্ধার করে।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান গণমাধ্যমকে জানান, দুর্বৃত্তরা মোটরসাইকেলে এসে ককটেল নিক্ষেপ করে পালিয়ে গেছে। ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে তা পর্যালোচনা করা হচ্ছে। ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন