সংবাদ
সংবাদ

শীতের আগমনে পরিযায়ী পাখির কলকাকলিতে মুখর জবই বিল

প্রতিনিধি, সাপাহার (নওগাঁ)
প্রতিনিধি, সাপাহার (নওগাঁ)
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০১:৫৬ পিএম

শীতের আগমনে পরিযায়ী পাখির কলকাকলিতে মুখর জবই বিল
ছবি : সংবাদ

শীতের আগমনী বার্তায় দেশি-বিদেশি নানা প্রজাতির পরিযায়ী পাখির কলকাকলিতে মুখর হয়ে উঠেছে নওগাঁর সাপাহার উপজেলার ঐতিহ্যবাহী জবই বিল। বিলের বিস্তীর্ণ জলরাশিতে ঝাঁকে ঝাঁকে পাখির বিচরণ, জলকেলি আর ডানা ঝাপটানোর দৃশ্য প্রকৃতিপ্রেমীদের বাড়তি আনন্দ দিচ্ছে। গত বছরের তুলনায় চলতি মৌসুমে বিলে পাখির আগমন ও বিচরণ বেশি দেখা যাচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় পরিবেশকর্মীরা।

বিশেষ করে বিভিন্ন প্রজাতির হাঁস, পাতি সরালিসহ অন্যান্য জলচর পাখির উপস্থিতিতে বিলজুড়ে তৈরি হয়েছে মনোরম প্রাকৃতিক পরিবেশ। শীত মৌসুমে পরিযায়ী পাখিদের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে পরিচিত জবই বিল এখন পাখিপ্রেমী ও আলোকচিত্রীদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হচ্ছে।

সাপাহার উপজেলার একটি গুরুত্বপূর্ণ প্রাকৃতিক জলাভূমি এই জবই বিল। শীত মৌসুমে বিভিন্ন দেশ থেকে পরিযায়ী পাখিরা খাবার ও নিরাপদ আশ্রয়ের সন্ধানে এ বিলে ছুটে আসে। জলজ উদ্ভিদ, মাছ, জলজ প্রাণী এবং বিস্তীর্ণ জলাভূমি পাখিদের বিচরণের জন্য অনুকূল পরিবেশ তৈরি করেছে। ফলে প্রতিবছর শীতের সময় এখানে নানা প্রজাতির পাখির সমাগম ঘটে। 

জবই বিল জীববৈচিত্র্য সংরক্ষণ ও সমাজকল্যাণ সংস্থার ২০২৫ সালের জরিপ অনুযায়ী, গত বছর বিলে ২৬ প্রজাতির পরিযায়ী পাখিসহ মোট ৪৪ প্রজাতির পাখি শনাক্ত করা হয়েছিল। তবে চলতি বছর এখন পর্যন্ত গত বছরের তুলনায় আরও বেশি প্রজাতির পাখির আগমন ও বিচরণ লক্ষ্য করা যাচ্ছে। শীত যত বাড়বে, পাখির সংখ্যাও তত বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণকর্মী এবং শিক্ষক সোহানুর রহমান সবুজ বলেন, ‘এ বছর গত বছরের তুলনায় বেশি সংখ্যক বিভিন্ন প্রজাতির পাখির আগমন ঘটেছে। বিশেষ করে বিভিন্ন প্রজাতির হাঁস ও পাতি সরালিসহ নানা জলচর পাখির উপস্থিতি বেড়েছে। জবই বিল জীববৈচিত্র্য সংরক্ষণ ও সমাজকল্যাণ সংস্থা এবং উপজেলা প্রশাসনের সম্মিলিত প্রচেষ্টায় পাখি সংরক্ষণ ও নিরাপত্তা নিশ্চিত করতে আমরা কাজ করছি।’

তিনি আরও বলেন, পাখির নিরাপদ আবাসস্থল নিশ্চিত করতে স্থানীয় জনগণের সচেতনতা ও সহযোগিতা অত্যন্ত জরুরি। পাখি শিকার, অবৈধভাবে ধরা এবং তাদের বিচরণে বিঘ্ন সৃষ্টি করা থেকে সবাইকে বিরত থাকতে হবে। বিশেষ করে শীত মৌসুমে পরিযায়ী পাখিদের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয়দের আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

পরিবেশ বিশেষজ্ঞদের মতে, পরিযায়ী পাখি শুধু প্রকৃতির সৌন্দর্য বাড়ায় না, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলাভূমির জীববৈচিত্র্য সংরক্ষণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। জলাভূমির খাদ্যশৃঙ্খল সচল রাখা, বিভিন্ন জলজ প্রাণীর বিস্তার নিয়ন্ত্রণ এবং পরিবেশের স্বাভাবিক ভারসাম্য বজায় রাখতে পাখির অবদান রয়েছে।

অন্যদিকে পাখির উপস্থিতি বাড়ার সঙ্গে সঙ্গে জবই বিলকে ঘিরে পর্যটন ও প্রকৃতিভিত্তিক ভ্রমণের সম্ভাবনাও তৈরি হচ্ছে। দেশের বিভিন্ন স্থান থেকে পাখিপ্রেমী, প্রকৃতিপ্রেমী ও আলোকচিত্রীরা এখানে আসতে পারেন বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা। তবে দর্শনার্থীদের উচ্চ শব্দ করা, পাখিদের বিরক্ত করা কিংবা আবাসস্থল নষ্ট করা থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়েছে।

যথাযথ সংরক্ষণ ও জনসচেতনতার মাধ্যমে জবই বিল পরিযায়ী পাখির নিরাপদ অভয়ারণ্য এবং দেশের অন্যতম গুরুত্বপূর্ণ প্রাকৃতিক পর্যটন আকর্ষণ হয়ে উঠবে বলে আশা সংশ্লিষ্টদের। 

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

শীতের আগমনে পরিযায়ী পাখির কলকাকলিতে মুখর জবই বিল

প্রকাশের তারিখ : ২৩ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত