সংবাদ
সংবাদ

চট্টগ্রামে পূজার অনুষ্ঠানে মদ পানে দুজনের মৃত্যু, লাইফ সাপোর্টে ১


মুহাম্মদ জাহাঙ্গীর আলম, চট্টগ্রাম
মুহাম্মদ জাহাঙ্গীর আলম, চট্টগ্রাম
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০২:১২ পিএম

চট্টগ্রামে পূজার অনুষ্ঠানে মদ পানে দুজনের মৃত্যু, লাইফ সাপোর্টে ১
ছবি : সংবাদ

চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ে জগদ্ধাত্রী পূজার অনুষ্ঠানে মদ পানের পর অসুস্থ হয়ে দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অসুস্থ হয়ে আরও ছয়জন নগরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।

গত রোববার (২২ নভেম্বর) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই দুজনের মৃত্যু হয়। মৃত ব্যক্তিরা হলেন নান্টু ঘোষ (৫০) ও উজ্জ্বল মহাজন (৫২)। নান্টু ঘোষের স্থায়ী নিবাস রাঙ্গুনিয়ায় হলেও তিনি চান্দগাঁও এলাকার একটি বাসায় ভাড়া থাকতেন। আর উজ্জ্বল চান্দগাঁওয়ের ব্রাহ্মণপাড়া এলাকার বেচারাম বাড়ির মৃত সোনারাম মহাজনের ছেলে। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গত শুক্রবার (২০ নভেম্বর) রাতে চান্দগাঁওয়ের মগদেশ্বরী মন্দিরে জগদ্ধাত্রী পূজা উপলক্ষে সংগীতশিল্পী নকুল কুমার বিশ্বাসের সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে মদ পানের পর আটজন গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে স্বজনেরা তাদের উদ্ধার করে নগরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার নান্টু ও উজ্জ্বলের মৃত্যু হয়।

এ ঘটনায় অসুস্থ হয়ে বর্তমানে চিকিৎসাধীন ছয়জন হলেন সুদীপ্ত (৩২), স্বরাজ বৈদ্য (৫৬), বিধান মহাজন (৩৯), রিপন বণিক (৩৫), লাকী তালুকদার ও বিপ্লব চৌধুরী। তাদের মধ্যে সুদীপ্ত নগরের এভারকেয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন। এ ছাড়া স্বরাজ বৈদ্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে এবং বাকিরা নগরের অন্যান্য হাসপাতালে চিকিৎসাধীন।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, মদ পানে অসুস্থ হয়ে দুজনের মৃত্যুর খবর পেয়েছে পুলিশ। অসুস্থ আরও কয়েকজন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬


চট্টগ্রামে পূজার অনুষ্ঠানে মদ পানে দুজনের মৃত্যু, লাইফ সাপোর্টে ১

প্রকাশের তারিখ : ২৩ নভেম্বর ২০২৬

featured Image

চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ে জগদ্ধাত্রী পূজার অনুষ্ঠানে মদ পানের পর অসুস্থ হয়ে দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অসুস্থ হয়ে আরও ছয়জন নগরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।

গত রোববার (২২ নভেম্বর) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই দুজনের মৃত্যু হয়। মৃত ব্যক্তিরা হলেন নান্টু ঘোষ (৫০) ও উজ্জ্বল মহাজন (৫২)। নান্টু ঘোষের স্থায়ী নিবাস রাঙ্গুনিয়ায় হলেও তিনি চান্দগাঁও এলাকার একটি বাসায় ভাড়া থাকতেন। আর উজ্জ্বল চান্দগাঁওয়ের ব্রাহ্মণপাড়া এলাকার বেচারাম বাড়ির মৃত সোনারাম মহাজনের ছেলে। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গত শুক্রবার (২০ নভেম্বর) রাতে চান্দগাঁওয়ের মগদেশ্বরী মন্দিরে জগদ্ধাত্রী পূজা উপলক্ষে সংগীতশিল্পী নকুল কুমার বিশ্বাসের সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে মদ পানের পর আটজন গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে স্বজনেরা তাদের উদ্ধার করে নগরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার নান্টু ও উজ্জ্বলের মৃত্যু হয়।

এ ঘটনায় অসুস্থ হয়ে বর্তমানে চিকিৎসাধীন ছয়জন হলেন সুদীপ্ত (৩২), স্বরাজ বৈদ্য (৫৬), বিধান মহাজন (৩৯), রিপন বণিক (৩৫), লাকী তালুকদার ও বিপ্লব চৌধুরী। তাদের মধ্যে সুদীপ্ত নগরের এভারকেয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন। এ ছাড়া স্বরাজ বৈদ্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে এবং বাকিরা নগরের অন্যান্য হাসপাতালে চিকিৎসাধীন।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, মদ পানে অসুস্থ হয়ে দুজনের মৃত্যুর খবর পেয়েছে পুলিশ। অসুস্থ আরও কয়েকজন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।


সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ


কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত