সিলেট বিভাগের অন্যতম উন্নত চক্ষু হাসপাতাল মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালের উদ্যোগে বিশ্ব দৃষ্টিদিবস উপলক্ষে সচেতনতামূলক র্যালি ও বিনা মূল্যে চক্ষু চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে। চোখের যত্ন, দৃষ্টিশক্তি সুরক্ষা এবং সময়মতো চিকিৎসা গ্রহণের বিষয়ে জনসচেতনতা বাড়ানোই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য।
দিবসটি উপলক্ষে ৮ অক্টোবর, বৃহস্পতিবার সকাল ১০টায় হাসপাতাল প্রাঙ্গণ থেকে একটি সচেতনতামূলক র্যালি বের করা হয়। র্যালিতে নেতৃত্ব দেন মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালের সাধারণ সম্পাদক ডা. ছাদিক আহমদ।
এ সময় উপস্থিত ছিলেন হাসপাতালের সহসভাপতি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিব, যুগ্ম সম্পাদক আবদুল হামিদ মাহবুব ও মতিন বক্স, কোষাধ্যক্ষ প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন, সদস্য সাব্বির আহমদ চৌধুরী, নুরুল ইসলাম তরফদার, প্রকৌশলী মনসুরুজ্জামান ও বেলাল আহমদসহ হাসপাতালের চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীরা।
র্যালির মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে চোখের যত্ন নেওয়া এবং দৃষ্টিজনিত সমস্যা হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার গুরুত্ব তুলে ধরা হয়। একই সঙ্গে বিশ্ব দৃষ্টিদিবস উপলক্ষে হাসপাতালটির পরিচালিত সব ভিশন সেন্টারেও পৃথকভাবে সচেতনতামূলক র্যালি ও বিনা মূল্যে চক্ষু চিকিৎসাসেবার আয়োজন করা হয়।
মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতাল দীর্ঘদিন ধরে প্রান্তিক জনগোষ্ঠীর কাছে মানসম্মত ও সহজলভ্য চক্ষু চিকিৎসাসেবা পৌঁছে দিতে কাজ করে যাচ্ছে।

শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন