পরিবেশদূষণকারী ক্ষতিকর সিসাযুক্ত ব্যাটারির পরিবর্তে ইজিবাইকে ‘লিথিয়াম আয়ন’ ব্যাটারি ব্যবহারের উদ্যোগ নিয়েছে সরকার। নতুন এ প্রযুক্তি ব্যবহারের ফলে বিদ্যুৎ সাশ্রয় ও পরিবেশদূষণ কমার পাশাপাশি চালকদের দৈনিক আয় বাড়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
শুক্রবার (৯ অক্টোবর) যশোরে 'বাংলাদেশ পরিবেশ আন্দোলন' (বাপা) জেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শহরের সিসিটিএসের সম্মেলনকক্ষে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
প্রতিমন্ত্রী জানান, ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানির (ডেসকো) উদ্যোগে ইতোমধ্যে রাজধানীর উত্তরখানে ইজিবাইকে লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহারের একটি পরীক্ষামূলক (পাইলট) প্রকল্প চালু হয়েছে। এ প্রযুক্তি ব্যবহার করলে একবার পূর্ণ চার্জে একটি ইজিবাইক ৮০ থেকে ১০০ কিলোমিটার পর্যন্ত অনায়াসে চলতে পারবে। এর ফলে চার্জিং খরচ কমে আসায় চালকদের দৈনিক আয় প্রায় ২০০ টাকা পর্যন্ত বাড়ার সুযোগ তৈরি হবে।
পরীক্ষামূলক প্রকল্পের ইতিবাচক ফলের ভিত্তিতে পর্যায়ক্রমে সারা দেশের ইজিবাইকে সিসার ব্যাটারির বদলে লিথিয়াম আয়ন ব্যাটারির ব্যবহার সম্প্রসারণের পরিকল্পনা সরকারের রয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। এর মাধ্যমে পরিবেশের ক্ষতিকর প্রভাব রোখার পাশাপাশি বিদ্যুতের সাশ্রয়ী ব্যবহার নিশ্চিত হবে।
দেশের কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, আমদানিকৃত কয়লার ওপর নির্ভরতা কমিয়ে দেশের ভূগর্ভে থাকা নিজস্ব কয়লা ব্যবহারের সম্ভাবনা নিয়ে সরকার কাজ করছে। তবে এ ক্ষেত্রে বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি পরিবেশগত সুরক্ষা নিশ্চিত করাকে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হবে।
বাপার কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আজিজুল হকের সভাপতিত্বে সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য দেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির নগর পরিকল্পনাবিদ ইকবাল আহমেদ, যশোর জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন ও জেলা বিএনপির সভাপতি সাবিরুল হক সাবু।

শনিবার, ১০ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১০ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন