সংবাদ

পাংশায় বিশাল নাশকতার পরিকল্পনা ভেস্তে দিল এসআরবি

প্রতিনিধি, রাজবাড়ী
প্রতিনিধি, রাজবাড়ী
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ১২:৪৯ পিএম

পাংশায় বিশাল নাশকতার পরিকল্পনা ভেস্তে দিল এসআরবি
রাজবাড়ীর পাংশা উপজেলার বিষ্ণুপুর এলাকায় আমবাগান থেকে ৪২টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে এসআরবি-১০। ছবি : সংবাদ

রাজবাড়ীর পাংশা উপজেলায় একটি আমবাগান থেকে পরিত্যক্ত অবস্থায় ৪২টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১০-এর ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল।

শুক্রবার (৯ অক্টোবর) ভোর পৌনে ৬টার দিকে উপজেলার বিষ্ণুপুর এলাকায় এই বিশেষ অভিযান চালানো হয়।

এসআরবি-১০ সূত্র জানায়, অবৈধ মাদকদ্রব্য ও অপরাধমূলক মালামাল কেনাবেচার গোপন সংবাদের ভিত্তিতে পাংশা পৌরসভার বিষ্ণুপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওই এলাকার একটি আমবাগান তল্লাশি করে মালিকবিহীন ও পরিত্যক্ত অবস্থায় ৪২টি তাজা ককটেল উদ্ধার করা হয়।

স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১০-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) তপন সরকার বলেন, উদ্ধার করা ককটেলগুলো দিয়ে বড় ধরনের কোনো নাশকতার পরিকল্পনা ছিল কি না, তা খতিয়ে দেখতে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।

তিনি আরও বলেন, এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে এসআরবি-১০ শূন্য সহনশীলতা নীতি অনুসরণ করছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে তারা দৃঢ়প্রতিজ্ঞ।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

পাংশায় বিশাল নাশকতার পরিকল্পনা ভেস্তে দিল এসআরবি

প্রকাশের তারিখ : ১০ অক্টোবর ২০২৬

featured Image

রাজবাড়ীর পাংশা উপজেলায় একটি আমবাগান থেকে পরিত্যক্ত অবস্থায় ৪২টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১০-এর ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল।

শুক্রবার (৯ অক্টোবর) ভোর পৌনে ৬টার দিকে উপজেলার বিষ্ণুপুর এলাকায় এই বিশেষ অভিযান চালানো হয়।

এসআরবি-১০ সূত্র জানায়, অবৈধ মাদকদ্রব্য ও অপরাধমূলক মালামাল কেনাবেচার গোপন সংবাদের ভিত্তিতে পাংশা পৌরসভার বিষ্ণুপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওই এলাকার একটি আমবাগান তল্লাশি করে মালিকবিহীন ও পরিত্যক্ত অবস্থায় ৪২টি তাজা ককটেল উদ্ধার করা হয়।

স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১০-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) তপন সরকার বলেন, উদ্ধার করা ককটেলগুলো দিয়ে বড় ধরনের কোনো নাশকতার পরিকল্পনা ছিল কি না, তা খতিয়ে দেখতে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।

তিনি আরও বলেন, এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে এসআরবি-১০ শূন্য সহনশীলতা নীতি অনুসরণ করছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে তারা দৃঢ়প্রতিজ্ঞ।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত