গাইবান্ধা সদর উপজেলার নশরতপুরে স্তন ক্যানসার স্ক্রিনিং ও সচেতনতামূলক এক বিশেষ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ অক্টোবর) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত গণ উন্নয়ন কেন্দ্র (জিইউকে) রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।
রংপুর ক্যানসার ফাউন্ডেশনের উদ্যোগে এবং জিইউকে হাসপাতালের সার্বিক সহযোগিতায় এ সচেতনতামূলক আলোচনা সভা ও বিনামূল্যে স্ক্রিনিং ক্যাম্প পরিচালিত হয়।
কর্মসূচির আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন গাইবান্ধার সিভিল সার্জন ডা. রফিকুজ্জামান। এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের রেডিওথেরাপি বিভাগের সহকারী অধ্যাপক ও ক্যানসার বিশেষজ্ঞ ডা. মনি রানী।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ আবদুর রশিদ, জিইউকে রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ জহুরুল কাইয়ুম এবং গণ উন্নয়ন কেন্দ্রের সমন্বয়কারী আফতাব হোসেন।
প্রধান আলোচকের বক্তব্যে ডা. মনি রানী স্তন ক্যানসারের প্রাথমিক লক্ষণ, নিয়মিত স্ব-পরীক্ষা (সেলফ-এক্সামিনেশন) এবং নিয়মিত স্ক্রিনিংয়ের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, “প্রাথমিক পর্যায়ে ক্যানসার শনাক্ত করা গেলে সঠিক চিকিৎসার মাধ্যমে তা পুরোপুরি নিরাময় সম্ভব। তাই কোনো সংকোচ না করে যেকোনো অস্বাভাবিক লক্ষণ দেখামাত্রই দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন।”
অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও জিইউকে হাসপাতালের স্বাস্থ্যকর্মীসহ চার শতাধিক নারী অংশ নেন। আলোচনা পর্ব শেষে অংশগ্রহণকারী নারীদের বিনামূল্যে স্তন ক্যানসার স্ক্রিনিং ও প্রয়োজনীয় স্বাস্থ্য পরামর্শ দেওয়া হয়।

শনিবার, ১০ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১০ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন