আগামী শিক্ষাবর্ষে সরকারি বিদ্যালয়গুলোতে তৃতীয় থেকে নবম শ্রেণি পর্যন্ত লটারির পরিবর্তে মেধার ভিত্তিতে ভর্তি পরীক্ষা নেওয়ার নির্দেশনা বহাল এবং শিক্ষামন্ত্রীর দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন শিক্ষার্থী ও অভিভাবকেরা।
শনিবার (১০ অক্টোবর) দুপুর ১২টার দিকে রংপুর জিলা স্কুলের সামনে এ কর্মসূচি পালিত হয়। শত শত শিশু শিক্ষার্থী ও তাদের অভিভাবক এতে অংশ নেন। এ সময় শিক্ষার্থীরা ‘লটারি জুয়া নয়, মেধার ভিত্তিতে ভর্তি চাই’–এমন বিভিন্ন দাবি সংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন।
মানববন্ধন শেষে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন অভিভাবক সালাহ উদ্দিন, রাবেয়া সুলতানাসহ অন্য বক্তারা। তারা অভিযোগ করেন, বিগত সরকারের আমলে তৃতীয় থেকে নবম শ্রেণি পর্যন্ত লিখিত পরীক্ষার মাধ্যমে মেধার ভিত্তিতে ভর্তির সুযোগ বাতিল করে একতরফাভাবে লটারির সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এর ফলে প্রকৃত মেধাবী শিক্ষার্থীরা সরকারি বিদ্যালয়ে পড়ার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছিল। লটারিকে একধরনের ‘জুয়া’ হিসেবে উল্লেখ করে বক্তারা বলেন, নাম উঠলেই ভর্তির সুযোগ পাওয়া–এমন ব্যবস্থা মেধাবীদের সঙ্গে অবিচার।
বক্তারা আরও বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর শিক্ষামন্ত্রী লটারির বদলে মেধার ভিত্তিতে শিক্ষার্থী ভর্তির সুযোগ দেওয়ার ঘোষণা দিয়েছিলেন। সেই আশ্বাসে শিক্ষার্থীরা প্রস্তুতিও নিচ্ছিল। কিন্তু একটি চক্র আবারও লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তির পাঁয়তারা করছে। শিক্ষামন্ত্রী তার দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করবেন এবং দ্রুত এই ঘোষণা বাস্তবায়ন করবেন বলে আশা প্রকাশ করেন তারা। অন্যথায় মেধাবী শিক্ষার্থীদের অধিকার রক্ষায় আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুশিয়ারি দেন আন্দোলনকারীরা।

শনিবার, ১০ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১০ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন