সংবাদ

মাদক বিক্রির অভিযোগে শ্রমিক দল নেতার বাড়িতে গ্রামবাসীর হামলা

নিজস্ব বার্তা পরিবেশক, পাবনা
নিজস্ব বার্তা পরিবেশক, পাবনা
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ০৮:০০ পিএম

মাদক বিক্রির অভিযোগে শ্রমিক দল নেতার বাড়িতে গ্রামবাসীর হামলা
ছবি : সংবাদ

পাবনার সাঁথিয়া উপজেলায় মাদক বিক্রির অভিযোগে এক শ্রমিক দল নেতার বাড়িতে হামলা ও ভাঙচুর চালিয়েছে বিক্ষুব্ধ এলাকাবাসী। এ ঘটনায় ওই শ্রমিক দল নেতা মো. আব্দুল আলিম (৫৫) ও তার ছেলে মো. অমি (২৭) আহত হয়েছেন।

শুক্রবার (৯ অক্টোবর) সকালে সাঁথিয়া উপজেলার কাশিনাথপুর ইউনিয়নের ক্ষুদ্র গোপালপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এলাকাবাসীর দাবি, ক্ষুদ্র গোপালপুর গ্রামের বাসিন্দা ও শ্রমিক দল নেতা আব্দুল আলিম দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবার পরিচালনা করে আসছেন। তার মাদক বিক্রির প্রতিবাদে একাধিকবার সালিস বৈঠক হলেও তিনি মাদক বিক্রি বন্ধ করেননি। এতে ক্ষিপ্ত হয়ে শুক্রবার সকালে স্থানীয়রা তার বাড়িতে হামলা ও ভাঙচুর চালায়।

এ ঘটনায় শরীফ শেখ, সিয়াম শেখ, আসলাম মোল্লা, রতন শেখ, ফয়সাল শেখ, ইমন শেখ, রমজান মোল্লা, কামরুল হোসেন, সুরুজ ও নিলয় হোসেনসহ ১০ জনের নাম উল্লেখ করে সাঁথিয়া থানায় অভিযোগ জমা দিয়েছেন আব্দুল আলিম। এতে অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১২ জনকে আসামি করা হয়েছে।

কাশিনাথপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইদ্রিস আলী মুন্সী বলেন, ‘আলিম চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাঁর বিরুদ্ধে এলাকাবাসী বারবার থানায় অভিযোগ জানালেও কোনো সুরাহা না হওয়ায় ক্ষিপ্ত হয়ে এই ঘটনা ঘটিয়েছে। এর সঙ্গে কোনো রাজনৈতিক বিরোধ বা লুটপাটের সম্পর্ক নেই।’

অভিযোগের বিষয়ে কাশিনাথপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ শামসুল আলম বলেন, ‘আব্দুল আলিম একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং তার বিরুদ্ধে মাদকের একাধিক অভিযোগ রয়েছে। বাড়িঘরে হামলা ও ভাঙচুরের ঘটনার পেছনে কেবল মাদক সংক্রান্ত বিরোধ নাকি অন্য কোনো বিষয় রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।’

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

মাদক বিক্রির অভিযোগে শ্রমিক দল নেতার বাড়িতে গ্রামবাসীর হামলা

প্রকাশের তারিখ : ১০ অক্টোবর ২০২৬

featured Image

পাবনার সাঁথিয়া উপজেলায় মাদক বিক্রির অভিযোগে এক শ্রমিক দল নেতার বাড়িতে হামলা ও ভাঙচুর চালিয়েছে বিক্ষুব্ধ এলাকাবাসী। এ ঘটনায় ওই শ্রমিক দল নেতা মো. আব্দুল আলিম (৫৫) ও তার ছেলে মো. অমি (২৭) আহত হয়েছেন।

শুক্রবার (৯ অক্টোবর) সকালে সাঁথিয়া উপজেলার কাশিনাথপুর ইউনিয়নের ক্ষুদ্র গোপালপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এলাকাবাসীর দাবি, ক্ষুদ্র গোপালপুর গ্রামের বাসিন্দা ও শ্রমিক দল নেতা আব্দুল আলিম দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবার পরিচালনা করে আসছেন। তার মাদক বিক্রির প্রতিবাদে একাধিকবার সালিস বৈঠক হলেও তিনি মাদক বিক্রি বন্ধ করেননি। এতে ক্ষিপ্ত হয়ে শুক্রবার সকালে স্থানীয়রা তার বাড়িতে হামলা ও ভাঙচুর চালায়।

এ ঘটনায় শরীফ শেখ, সিয়াম শেখ, আসলাম মোল্লা, রতন শেখ, ফয়সাল শেখ, ইমন শেখ, রমজান মোল্লা, কামরুল হোসেন, সুরুজ ও নিলয় হোসেনসহ ১০ জনের নাম উল্লেখ করে সাঁথিয়া থানায় অভিযোগ জমা দিয়েছেন আব্দুল আলিম। এতে অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১২ জনকে আসামি করা হয়েছে।

কাশিনাথপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইদ্রিস আলী মুন্সী বলেন, ‘আলিম চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাঁর বিরুদ্ধে এলাকাবাসী বারবার থানায় অভিযোগ জানালেও কোনো সুরাহা না হওয়ায় ক্ষিপ্ত হয়ে এই ঘটনা ঘটিয়েছে। এর সঙ্গে কোনো রাজনৈতিক বিরোধ বা লুটপাটের সম্পর্ক নেই।’

অভিযোগের বিষয়ে কাশিনাথপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ শামসুল আলম বলেন, ‘আব্দুল আলিম একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং তার বিরুদ্ধে মাদকের একাধিক অভিযোগ রয়েছে। বাড়িঘরে হামলা ও ভাঙচুরের ঘটনার পেছনে কেবল মাদক সংক্রান্ত বিরোধ নাকি অন্য কোনো বিষয় রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।’

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত