সংবাদ

পার্থ শেখ-মালাইকার ‘প্রিয়জন’

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ০৮:৩৩ পিএম

পার্থ শেখ-মালাইকার ‘প্রিয়জন’

পারিবারিক সম্পর্কের টানাপোড়েন, ভালোবাসা, অভিমান ও আপনজনকে ঘিরে নানা আবেগের গল্প নিয়ে পর্দায় আসছে নাটক ‘প্রিয়জন’। এতে জুটি বেঁধেছেন জনপ্রিয় অভিনেতা পার্থ শেখ ও মালাইকা চৌধুরী। তাদের সঙ্গে নাটকটিতে অভিনয় করেছেন দেশের একঝাঁক গুণী শিল্পী।

‘প্রিয়জন’-এ পার্থ শেখ ও মালাইকা চৌধুরীর পাশাপাশি দেখা যাবে আবুল হায়াত, শহিদুজ্জামান সেলিম, দীপা খন্দকার, মিলি বাশার, বড়দা মিঠু, বাশার বাপ্পীসহ আরও অনেককে।

পরিবারের মানুষের ভালোবাসা যেমন সম্পর্ককে আরও গভীর করে, তেমনি ভুল বোঝাবুঝি, অভিমান কিংবা স্বার্থের সংঘাত কখনো কখনো সেই সম্পর্কে দূরত্ব তৈরি করে। এমনই কিছু সম্পর্কের টানাপোড়েন ও আবেগকে কেন্দ্র করে এগিয়েছে নাটকটির গল্প।

‘প্রিয়জন’-এর গল্প ও পরিচালনা করেছেন এস আর মজুমদার। চিত্রনাট্য লিখেছেন জয়নাল আবেদীন ও এস আর মজুমদার।

নাটকটি প্রসঙ্গে নির্মাতা এস আর মজুমদার বলেন, “গল্পে পার্থ শেখ ও মালাইকা চৌধুরীর চরিত্র এবং তাদের সম্পর্কের রসায়ন নাটকটির অন্যতম আকর্ষণ হয়ে উঠবে বলে মনে করছি। আশা করি, নাটকটি প্রকাশ পেলে দর্শকদের মন ছুঁয়ে যাবে।”

‘প্রিয়জন’ নাটকটি খুব শিগগিরই সিডি চয়েজ ড্রামা ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

পার্থ শেখ-মালাইকার ‘প্রিয়জন’

প্রকাশের তারিখ : ১০ অক্টোবর ২০২৬

featured Image

পারিবারিক সম্পর্কের টানাপোড়েন, ভালোবাসা, অভিমান ও আপনজনকে ঘিরে নানা আবেগের গল্প নিয়ে পর্দায় আসছে নাটক ‘প্রিয়জন’। এতে জুটি বেঁধেছেন জনপ্রিয় অভিনেতা পার্থ শেখ ও মালাইকা চৌধুরী। তাদের সঙ্গে নাটকটিতে অভিনয় করেছেন দেশের একঝাঁক গুণী শিল্পী।

‘প্রিয়জন’-এ পার্থ শেখ ও মালাইকা চৌধুরীর পাশাপাশি দেখা যাবে আবুল হায়াত, শহিদুজ্জামান সেলিম, দীপা খন্দকার, মিলি বাশার, বড়দা মিঠু, বাশার বাপ্পীসহ আরও অনেককে।

পরিবারের মানুষের ভালোবাসা যেমন সম্পর্ককে আরও গভীর করে, তেমনি ভুল বোঝাবুঝি, অভিমান কিংবা স্বার্থের সংঘাত কখনো কখনো সেই সম্পর্কে দূরত্ব তৈরি করে। এমনই কিছু সম্পর্কের টানাপোড়েন ও আবেগকে কেন্দ্র করে এগিয়েছে নাটকটির গল্প।

‘প্রিয়জন’-এর গল্প ও পরিচালনা করেছেন এস আর মজুমদার। চিত্রনাট্য লিখেছেন জয়নাল আবেদীন ও এস আর মজুমদার।

নাটকটি প্রসঙ্গে নির্মাতা এস আর মজুমদার বলেন, “গল্পে পার্থ শেখ ও মালাইকা চৌধুরীর চরিত্র এবং তাদের সম্পর্কের রসায়ন নাটকটির অন্যতম আকর্ষণ হয়ে উঠবে বলে মনে করছি। আশা করি, নাটকটি প্রকাশ পেলে দর্শকদের মন ছুঁয়ে যাবে।”

‘প্রিয়জন’ নাটকটি খুব শিগগিরই সিডি চয়েজ ড্রামা ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত