রংপুরের তারাগঞ্জে আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৬ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে উপজেলার ৬৫টি পূজা মণ্ডপের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা বজায় রাখার বিষয়ে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোনাব্বর হোসেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইজার উদ্দিন।
সভায় বক্তারা উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপের নিরাপত্তা বিধান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, ট্রাফিক ব্যবস্থাপনা এবং সার্বিক পূজা উদযাপনে সরকারের দেওয়া নির্দেশনা বাস্তবায়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
উপজেলা প্রশাসনের আয়োজিত এই প্রস্তুতিমূলক সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, পূজা উদ্যাপন কমিটির প্রতিনিধি এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সোমবার, ১২ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন