স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি ও দিনক্ষণ চূড়ান্ত করতে গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (১২ অক্টোবর) বেলা সাড়ে ১০টায় রাজধানীর শেরেবাংলা নগরের আগারগাঁওস্থ নির্বাচন ভবনে এই বৈঠক শুরু হয়।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত রয়েছেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ, মো. আনোয়ারুল ইসলাম সরকার, আব্দুর রহমানেল মাছউদ ও বেগম তাহমিদা আহমদসহ কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।
এর আগে বৃহস্পতিবার (৮ অক্টোবর) নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ গণমাধ্যমকে জানিয়েছিলেন, স্থানীয় পরিষদ নির্বাচনের সময়সূচি নির্ধারণে ১২ অক্টোবর কমিশন বৈঠকে বসবে।
কমিশন সূত্রে জানা গেছে, বৈঠকে স্থানীয় সরকার নির্বাচনের সার্বিক রূপরেখা ও পর্যায়ভিত্তিক দিনক্ষণ নির্ধারণের পাশাপাশি জাতীয় পরিচয় নিবন্ধন (এনআইডি) অনুবিভাগের কর্মকর্তাদের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা অর্পণের বিষয়টিও আলোচ্যসূচিতে রয়েছে।

সোমবার, ১২ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন