সংবাদ

মায়ের অভিযোগে মাদকাসক্ত ছেলেকে ৬ মাসের কারাদণ্ড

প্রতিনিধি, চুনারুঘাট (হবিগঞ্জ)
প্রতিনিধি, চুনারুঘাট (হবিগঞ্জ)
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ১১:০৯ এএম

মায়ের অভিযোগে মাদকাসক্ত ছেলেকে ৬ মাসের কারাদণ্ড
ছবি : সংগৃহীত

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় মায়ের আবেদনের প্রেক্ষিতে পরিচালিত এক ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাদকাসক্ত সন্তানকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (১১ অক্টোবর) রাতে চুনারুঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তৌফিক আনোয়ার এই দণ্ডাদেশ প্রদান করেন।

দণ্ডপ্রাপ্ত যুবকের নাম মো. আশিক মিয়া (১৯)। তিনি উপজেলার ৮ নম্বর সাটিয়াজুড়ি ইউনিয়নের দৌলতপুর এলাকার ফুল মিয়ার ছেলে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তৌফিক আনোয়ার জানান, দণ্ডপ্রাপ্ত আশিক মিয়া নেশাগ্রস্ত অবস্থায় পরিবার ও এলাকাবাসীর শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করছিলেন। তার বিরুদ্ধে পাওয়া মায়ের অভিযোগের সত্যতা পাওয়ায় ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮’-এর ৩৬(৫) ধারা অনুযায়ী তাকে ৫০০ টাকা অর্থদণ্ড ও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

অভিযান পরিচালনাকালে চুনারুঘাট থানা-পুলিশের একটি দল উপস্থিত ছিল।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ১২ অক্টোবর ২০২৬

মায়ের অভিযোগে মাদকাসক্ত ছেলেকে ৬ মাসের কারাদণ্ড

প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬

featured Image

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় মায়ের আবেদনের প্রেক্ষিতে পরিচালিত এক ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাদকাসক্ত সন্তানকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (১১ অক্টোবর) রাতে চুনারুঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তৌফিক আনোয়ার এই দণ্ডাদেশ প্রদান করেন।

দণ্ডপ্রাপ্ত যুবকের নাম মো. আশিক মিয়া (১৯)। তিনি উপজেলার ৮ নম্বর সাটিয়াজুড়ি ইউনিয়নের দৌলতপুর এলাকার ফুল মিয়ার ছেলে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তৌফিক আনোয়ার জানান, দণ্ডপ্রাপ্ত আশিক মিয়া নেশাগ্রস্ত অবস্থায় পরিবার ও এলাকাবাসীর শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করছিলেন। তার বিরুদ্ধে পাওয়া মায়ের অভিযোগের সত্যতা পাওয়ায় ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮’-এর ৩৬(৫) ধারা অনুযায়ী তাকে ৫০০ টাকা অর্থদণ্ড ও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

অভিযান পরিচালনাকালে চুনারুঘাট থানা-পুলিশের একটি দল উপস্থিত ছিল।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত