সংবাদ

রিয়াদ বিমানবন্দরে দ্বিতীয় দফায় হুতিদের হামলা, নিহত ১

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ০৮:৫১ এএম

রিয়াদ বিমানবন্দরে দ্বিতীয় দফায় হুতিদের হামলা, নিহত ১
ছবি : সংগৃহীত

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে দ্বিতীয় দফায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় এক পাকিস্তানি নাগরিক নিহত হয়েছেন। রোববার (১১ অক্টোবর) সংঘটিত এই হামলায় আরও ১১ জন আহত হয়েছেন।

সৌদি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের বরাতে জানা যায়, বিমানবন্দরের টার্মিনাল-৪-এ একটি উড়ন্ত বস্তু আঘাত হানার পর অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। আহত ব্যক্তিদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় বিমানবন্দরের কাঠামোগত ক্ষয়ক্ষতিও হয়েছে।

এর ঠিক একদিন আগে, শনিবার (১০ অক্টোবর) একই বিমানবন্দরে পৃথক এক ভয়াবহ হামলায় ১৩ জন নিহত এবং তিন শতাধিক মানুষ আহত হন। পরপর দুই দিনে আন্তর্জাতিক বিমানবন্দরে জোড়া হামলায় মধ্যপ্রাচ্যের দেশটিতে বেসামরিক বিমান চলাচলের নিরাপত্তা নিয়ে তীব্র উদ্বেগ তৈরি হয়েছে। ইয়েমেনের ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা এই জোড়া হামলার দায় স্বীকার করেছে।

হুতিদের সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করে রিয়াদ ও দাম্মাম বিমানবন্দরসহ একাধিক তেল স্থাপনায় অভিযান চালানো হয়েছে। ইয়েমেন যুদ্ধে সৌদি সামরিক হস্তক্ষেপের জবাবে এই হামলা চালানো হয়েছে দাবি করে তিনি পবিত্র মক্কা ও মদিনা ব্যতীত দেশটির অন্য সকল বিমানবন্দরকে সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসেবে হুঁশিয়ারি দিয়েছেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ১২ অক্টোবর ২০২৬

রিয়াদ বিমানবন্দরে দ্বিতীয় দফায় হুতিদের হামলা, নিহত ১

প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬

featured Image

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে দ্বিতীয় দফায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় এক পাকিস্তানি নাগরিক নিহত হয়েছেন। রোববার (১১ অক্টোবর) সংঘটিত এই হামলায় আরও ১১ জন আহত হয়েছেন।

সৌদি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের বরাতে জানা যায়, বিমানবন্দরের টার্মিনাল-৪-এ একটি উড়ন্ত বস্তু আঘাত হানার পর অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। আহত ব্যক্তিদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় বিমানবন্দরের কাঠামোগত ক্ষয়ক্ষতিও হয়েছে।

এর ঠিক একদিন আগে, শনিবার (১০ অক্টোবর) একই বিমানবন্দরে পৃথক এক ভয়াবহ হামলায় ১৩ জন নিহত এবং তিন শতাধিক মানুষ আহত হন। পরপর দুই দিনে আন্তর্জাতিক বিমানবন্দরে জোড়া হামলায় মধ্যপ্রাচ্যের দেশটিতে বেসামরিক বিমান চলাচলের নিরাপত্তা নিয়ে তীব্র উদ্বেগ তৈরি হয়েছে। ইয়েমেনের ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা এই জোড়া হামলার দায় স্বীকার করেছে।

হুতিদের সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করে রিয়াদ ও দাম্মাম বিমানবন্দরসহ একাধিক তেল স্থাপনায় অভিযান চালানো হয়েছে। ইয়েমেন যুদ্ধে সৌদি সামরিক হস্তক্ষেপের জবাবে এই হামলা চালানো হয়েছে দাবি করে তিনি পবিত্র মক্কা ও মদিনা ব্যতীত দেশটির অন্য সকল বিমানবন্দরকে সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসেবে হুঁশিয়ারি দিয়েছেন।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত