সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে আকস্মিক ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় দুই জন বাংলাদেশি নাগরিক প্রাণ হারিয়েছেন।
গতকাল শনিবার অপরাহ্ন আনুমানিক ৩টা ২০ মিনিটে বিমানবন্দরের টার্মিনাল-৩ এর ওপর এই ঘটনা ঘটে। আজ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়েছে।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় আন্তর্জাতিক বিভিন্ন দেশের যাত্রীদের পাশাপাশি বহু বাংলাদেশি নাগরিকও টার্মিনালে অবস্থান করছিলেন। হঠাৎ ক্ষেপণাস্ত্র আঘাত হানলে ঘটনাস্থলেই ওই দুই বাংলাদেশি নাগরিক মৃত্যুবরণ করেন। নিহতের পর তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে।
নিহতদের বিবরণ প্রকাশ করে মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, নিহতদের একজন হলেন বগুড়া জেলার শাহজাহানপুর থানার মাদলা গ্রামের মো. রফিকুল ইসলাম ও মোছা. শাহেরা বেগমের ছেলে মো. শাহেদ আহম্মেদ (পাসপোর্ট নম্বর: EN0220024, ইকামা নম্বর: ২৫৫৬৪৭২২৩৭)।
অন্যজন কুমিল্লা জেলার নাঙ্গলকোট থানার বদরপুর গ্রামের মাওলানা মোহাম্মদ উল্লাহ ও জাহানারা বেগমের ছেলে মো. নাসরুল্লাহ বদরপুরি (পাসপোর্ট নম্বর: A22758194, বোর্ডার নম্বর: ৪১৯৪০৭২২৭০)।
মর্মান্তিক এই ঘটনার পর নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ ও প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করতে বাংলাদেশ মিশন ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় কাজ শুরু করেছে।

রোববার, ১১ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১১ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন