সংবাদ

ওয়ালটনের প্রযুক্তি সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ০৬:৪৫ পিএম

ওয়ালটনের প্রযুক্তি সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস
ছবি : সংবাদ

গাজীপুরের চন্দ্রায় শীর্ষ প্রযুক্তিপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির হেডকোয়ার্টার্স পরিদর্শন করেছে মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেসের (এমইএস) একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল।

পরিদর্শনকালে ওয়ালটনের বিশাল উৎপাদন পরিধি, অত্যাধুনিক প্রযুক্তি, গবেষণা ও উন্নয়ন কার্যক্রম, পণ্যের বৈচিত্র্য এবং আন্তর্জাতিকমানের উৎপাদন সক্ষমতা দেখে সন্তোষ প্রকাশ করেন প্রতিনিধিদলের সদস্যরা।

এমইএস-এর ইঞ্জিনিয়ার-ইন-চিফ মেজর জেনারেল হাসান উজ জামানের নেতৃত্বে প্রতিনিধিদলে আরও ছিলেন ডিরেক্টর (ওয়ার্কস) ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ সায়েমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সম্প্রতি হেডকোয়ার্টার্স পরিদর্শনকালে এমইএস প্রতিনিধিদলকে স্বাগত জানান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এস এম মাহবুবুল আলম ও প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পরিদর্শনকালে এমইএস প্রতিনিধিদল ডিসপ্লে সেন্টারে ওয়ালটন উৎপাদিত বিভিন্ন পণ্য, প্রোডাকশন প্ল্যান্ট এবং গবেষণা ও উদ্ভাবন (আরঅ্যান্ডআই) কার্যক্রম ঘুরে দেখে। একই সঙ্গে লিফট, এয়ার কন্ডিশনার, রেফ্রিজারেটর, সোলার প্যানেল, ব্যাটারি, ক্যাবল ও কম্প্রেসরসহ বিভিন্ন ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিকস ও হাই-টেক পণ্যের উৎপাদন প্রক্রিয়া প্রত্যক্ষ করে দলটি।

মেজর জেনারেল হাসান উজ জামান বলেন, "ওয়ালটনের বিশাল উৎপাদন পরিধি, পণ্যের বৈচিত্র্য এবং প্রযুক্তিগত সক্ষমতা আমাদের সত্যিই মুগ্ধ করেছে। বিশেষ করে প্রতিষ্ঠানটির গবেষণা ও উন্নয়ন কার্যক্রম অত্যন্ত প্রশংসনীয়। আমরা চাই, ওয়ালটন এই সক্ষমতা আরও সম্প্রসারণ করুক এবং প্রযুক্তিগত উদ্ভাবনে এগিয়ে যাক।"

দেশীয় পণ্য ব্যবহারের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, "সরকারের মতো আমরাও দেশীয় পণ্যকে অগ্রাধিকার দেওয়ার বিষয়ে জোর দিই। স্থানীয়ভাবে প্রয়োজনীয় পণ্য পাওয়া গেলে আমরা আগে দেশীয় পণ্যই বিবেচনা করি। সে ক্ষেত্রে ওয়ালটনের নাম স্বাভাবিকভাবেই বিবেচনায় আসে। শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি, স্থানীয় উৎপাদন ও প্রযুক্তিগত উন্নয়নে তাদের অবদান প্রশংসার দাবিদার।"

এমইএস-এর ডিরেক্টর (ওয়ার্কস) ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ সায়েম বলেন, "বাংলাদেশে এত বড় পরিসরে উৎপাদন সুবিধা গড়ে উঠেছে এবং এখান থেকে বিশ্বে পণ্য রপ্তানি হচ্ছে—এটি অত্যন্ত গর্বের বিষয়। ওয়ালটন এখন আন্তর্জাতিক বাজারের প্রয়োজন ও সম্ভাবনাকে সামনে রেখে পণ্য তৈরি করছে, যা বাংলাদেশের প্রযুক্তি ও উৎপাদনশিল্পের একটি অত্যন্ত ইতিবাচক দৃষ্টান্ত।"

তিনি ওয়ালটনের পরিবেশবান্ধব ও টেকসই উৎপাদন কার্যক্রমেরও প্রশংসা করেন।

ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের এমডি এস এম মাহবুবুল আলম বলেন, ‘দেশের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোর সঙ্গে প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতাভিত্তিক দীর্ঘমেয়াদি সহযোগিতা গড়ে তোলাকে ওয়ালটন গুরুত্ব দেয়। এমইএস প্রতিনিধিদলের এই সফর দেশীয় প্রযুক্তিপণ্য উৎপাদন এবং গবেষণা কার্যক্রমকে আরও এগিয়ে নিতে অনুপ্রাণিত করবে।’

অনুষ্ঠান সঞ্চালনা করেন ওয়ালটন এমডির বিজনেস কো-অর্ডিনেটর ও সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর তানভীর আনজুম।

পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে ওয়ালটনের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইউসুফ আলী, এসির সিবিও মো. তানভীর রহমান, হেড অব করপোরেট সেলস আহমেদ তানভীর, সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর প্রতীক কুমার মোদক, লিফটের সিবিও মো. মাহমুদুর রহমান এবং হেড অব অ্যাডমিন তানভীর আহাম্মদ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ১২ অক্টোবর ২০২৬

ওয়ালটনের প্রযুক্তি সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস

প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত