আলু পছন্দ করেন, কিন্তু রক্তে শর্করার মাত্রা নিয়ে চিন্তিত? লাল, হলুদ ও রাসেট - তিন ধরনের আলুই শ্বেতসারসমৃদ্ধ মূলজাতীয় সবজি। স্বাস্থ্যকর খাদ্যতালিকায় এগুলো রাখা সম্ভব। তবে রক্তে শর্করার ওপর প্রভাব বিবেচনায় একটি জাতকে অন্যটির চেয়ে এগিয়ে রাখার মতো পর্যাপ্ত তথ্য নেই।
তাই আলুর রং বা ধরন নিয়ে অতিরিক্ত চিন্তা না করে কতটা খাচ্ছেন এবং কীভাবে রান্না করছেন, সেদিকে নজর দেওয়াই গুরুত্বপূর্ণ।
লাল, হলুদ ও রাসেট - সব ধরনের আলুতেই শ্বেতসার রয়েছে। প্রতি ১০০ গ্রাম আলুতে শ্বেতসারের পরিমাণ প্রায় ৬০ থেকে ৭০ গ্রাম বলে উল্লেখ করা হয়েছে।
আলুর শ্বেতসারের বড় অংশ দ্রুত হজম হয়। এর ফলে খাবার খাওয়ার পর রক্তে শর্করার মাত্রা বাড়তে পারে। তবে আলুতে অল্প পরিমাণে প্রতিরোধী শ্বেতসারও থাকে। এটি খাদ্যআঁশের মতো কাজ করে এবং রক্তে শর্করা স্থিতিশীল রাখতে সহায়তা করতে পারে।
গবেষণায় তিন ধরনের আলুতেই প্রতিরোধী শ্বেতসারের পরিমাণ প্রায় সমান পাওয়া গেছে। ফলে শুধু আলুর রং বা জাতের ভিত্তিতে রক্তে শর্করার ওপর প্রভাব নির্ধারণ করা কঠিন।
কোনো খাবার গ্রহণের পর রক্তে শর্করার মাত্রা কীভাবে বদলায়, সেই পরিবর্তনকে বলা হয় গ্লাইসেমিক প্রতিক্রিয়া।
আলুতে দ্রুত হজমযোগ্য শ্বেতসার বেশি থাকায় এটি খাওয়ার পর রক্তে শর্করা মাঝারি থেকে বেশি হারে বাড়তে পারে। একটি ছোট গবেষণায় লাল, হলুদ ও সাদা আলু খাওয়ার পর রক্তে শর্করার পরিবর্তন প্রায় একই রকম দেখা গেছে।
তবে খাবারের পরিমাণও এখানে গুরুত্বপূর্ণ। একবারে বেশি আলু খেলে রক্তে শর্করার ওপর প্রভাব বাড়তে পারে। তুলনামূলক কম পরিমাণে খেলে সেই প্রভাবও কম হতে পারে।
আলুর ধরন ছাড়াও রান্নার পদ্ধতি রক্তে শর্করার ওপর প্রভাব ফেলতে পারে। গবেষণায় দেখা গেছে, সেদ্ধ আলু ঠান্ডা করলে এর কিছু শ্বেতসার প্রতিরোধী শ্বেতসারে রূপ নেয়। এই শ্বেতসার সহজে হজম হয় না।
ফলে ঠান্ডা আলু খেলে রক্তে শর্করা দ্রুত বাড়ার প্রবণতা কমতে পারে। উদাহরণ হিসেবে, সেদ্ধ লাল আলুর গ্লাইসেমিক ইনডেক্স (জিআই) ৮৯ থেকে ঠান্ডা করার পর ৫৬-তে নেমে আসার কথা বলা হয়েছে।
জিআই হলো কোনো খাবার খাওয়ার পর রক্তে শর্করা কতটা এবং কত দ্রুত বাড়ে, তার পরিমাপক।
রাসেট আলুর ক্ষেত্রেও রান্নার পর ঠান্ডা করে পরে গরম করে খেলে রক্তে শর্করার ওপর প্রভাব কমতে পারে।
আলু দৈনন্দিন খাবারের পরিচিত উপাদান। তাই রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করলেও খাদ্যতালিকা থেকে একেবারে বাদ দেওয়ার প্রয়োজন নেই। বরং কয়েকটি অভ্যাস অনুসরণ করা যেতে পারে।
· পরিমাণ নিয়ন্ত্রণ করুন: আমেরিকান ডায়াবেটিস অ্যাসোসিয়েশনের পরামর্শ অনুযায়ী, আলুর মতো শ্বেতসারসমৃদ্ধ সবজি ও অন্যান্য স্বাস্থ্যকর শর্করাজাতীয় খাবার পাতে এক-চতুর্থাংশের বেশি রাখা উচিত নয়।
· রান্নায় সচেতন থাকুন: আলু সেঁকে বা ঠান্ডা করে সালাদ হিসেবে খেতে পারেন। এসব পদ্ধতিতে প্রতিরোধী শ্বেতসারের পরিমাণ বাড়তে পারে। অন্যদিকে, ভাজা আলু খাওয়ার সঙ্গে ডায়াবেটিসের ঝুঁকি বাড়ার সম্পর্ক রয়েছে বলে উল্লেখ করা হয়েছে।
· খোসাসহ খাওয়ার চেষ্টা করুন: আলুর খোসায় খাদ্যআঁশ থাকে, যা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সহায়তা করতে পারে।
· সুষম খাবারের সঙ্গে রাখুন: আলুর সঙ্গে স্বাস্থ্যকর চর্বি ও কম চর্বিযুক্ত প্রোটিনযুক্ত খাবার খেতে পারেন। এতে গ্লাইসেমিক প্রতিক্রিয়া কমতে পারে এবং রক্তে শর্করা দ্রুত বেড়ে যাওয়ার আশঙ্কা হ্রাস পেতে পারে।
আলুর ধরন নিয়ে দুশ্চিন্তার চেয়ে পরিমাণ, রান্নার পদ্ধতি এবং খাবারের সামগ্রিক ভারসাম্যের দিকে নজর দেওয়াই বেশি গুরুত্বপূর্ণ।

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন