সংবাদ
সংবাদ

গাজীপুরে শ্রমিক বিক্ষোভের পাশাপাশি আনন্দ মিছিলও

জেলা বার্তা পরিবেশক, গাজীপুর
জেলা বার্তা পরিবেশক, গাজীপুর
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ০৭:০৩ পিএম

গাজীপুরে শ্রমিক বিক্ষোভের পাশাপাশি আনন্দ মিছিলও
ছবি : সংগৃহীত

প্রায় এক মাসের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, মহাসড়ক অবরোধ ও সংঘর্ষের পর গাজীপুরের শিল্পাঞ্চলে আন্দোলনের গতি কিছুটা সীমিত হয়ে এসেছে। সরকার ঘোষিত নতুন মজুরি কাঠামোকে স্বাগত জানিয়ে বৃহস্পতিবার গার্মেন্টস শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের ব্যানারে আনন্দ মিছিল হয়েছে। অন্যদিকে শ্রমিক আন্দোলনের নামে ভাঙচুর, সহিংসতা ও জনদুর্ভোগ সৃষ্টির বিরুদ্ধে সরব হচ্ছেন স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা। 

দীর্ঘদিনের অস্থিরতায় অতিষ্ঠ এলাকাবাসী ইতিমধ্যে বিভিন্ন স্থানে মানববন্ধন করেছেন। কোথাও কোথাও আন্দোলনের নামে নৈরাজ্য বন্ধে আরও কঠোর অবস্থান নেওয়ার প্রস্তুতিও চলছে। তবে বিচ্ছিন্নভাবে মহাসড়ক অবরোধের চেষ্টা ও সংঘর্ষের ঘটনায় শিল্পাঞ্চলে পুরোপুরি স্বস্তি ফেরেনি।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুর সাড়ে ১২টা থেকে বেলা ১টা ৪০ মিনিট পর্যন্ত গাজীপুর মহানগরীর গাছা এলাকায় গার্মেন্টস শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের ব্যানারে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। সংগঠনের পক্ষ থেকে সরকার শ্রমিকদের ন্যায্য দাবি মেনে নেওয়ায় মজুরি বোর্ডকে স্বাগত জানিয়ে আয়োজিত এ মিছিলে প্রায় ৫০০ থেকে ৬০০ মানুষ অংশ নেন। মিছিলটি বড়বাড়ি এলাকা থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে সাইনবোর্ড এলাকায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। 

এতে গাছা থানা বিএনপির সভাপতি মনিরুল ইসলাম বাবুল সিপাই, সাধারণ সম্পাদক মো. কামাল উদ্দিন, গাজীপুর মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির রাজু, গাছা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফারুখ খানসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

একই দিন কালিয়াকৈরের চান্দরা পল্লীবিদ্যুৎ এলাকায় শ্রমিক দলের নেতাকর্মীরা মিছিল ও পথসভা করে মজুরি বোর্ডের সদস্যদের ধন্যবাদ ও অভিনন্দন জানান। তারা ঘোষিত মজুরি কাঠামোকে স্বাগত জানিয়ে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, কারখানা ভাঙচুর ও জনদুর্ভোগ সৃষ্টি হয় এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান। শ্রমিকদের দাবি-দাওয়া থাকলে তা শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিকভাবে তুলে ধরার ওপর গুরুত্ব দেন বক্তারা।

অন্যদিকে শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে নাশকতা ও বিশৃঙ্খলা ঠেকাতে টঙ্গী পূর্ব ও পশ্চিম থানা বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা শিল্পাঞ্চলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে মিছিল ও সতর্ক অবস্থান কর্মসূচি পালন করেন। টঙ্গীর গাজীপুরা, বিসিক ও আশপাশের শিল্প এলাকায় তাদের তৎপরতা দেখা যায়। 

নেতারা বলেন, শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ের আন্দোলনকে পুঁজি করে কেউ যেন ভাঙচুর, নাশকতা কিংবা জনজীবনে অস্থিরতা সৃষ্টি করতে না পারে। শ্রমিকদের দাবি আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে। তবে সহিংসতা ও উসকানি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

দীর্ঘদিনের আন্দোলন ও সড়ক অবরোধে ক্ষুব্ধ হয়ে উঠেছেন শিল্পাঞ্চলের স্থানীয় বাসিন্দারাও। তাদের অভিযোগ, শ্রমিকদের ন্যায্য দাবির প্রতি সমর্থন থাকলেও দিনের পর দিন সড়ক অবরোধ, ভাঙচুর ও সংঘর্ষে সাধারণ মানুষের চলাচল, ব্যবসা-বাণিজ্য এবং স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। 

বিভিন্ন স্থানে ইতিমধ্যে মানববন্ধন করে তারা ভাঙচুরের পরিবর্তে আলোচনার মাধ্যমে সংকট সমাধানের দাবি জানিয়েছেন। স্থানীয়দের একটি অংশ আন্দোলনের নামে জনদুর্ভোগ ও সহিংসতা বন্ধে আরও সংগঠিতভাবে প্রতিবাদ জানানোর প্রস্তুতি নিচ্ছেন বলেও জানা গেছে।

তবে বৃহস্পতিবারও বিচ্ছিন্নভাবে উত্তপ্ত হয়ে ওঠে কয়েকটি শিল্প এলাকা। সকাল পৌনে ৯টার দিকে ভোগড়া বাইপাস এলাকায় একটি কারখানার শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের সরিয়ে দেয়। এতে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়। 

পরে ছয়দানা কলম্বিয়া এলাকাতেও শ্রমিকদের অবস্থান নেওয়ার খবর পাওয়া যায়। চৌরাস্তা, সাইনবোর্ড ও মালেকের বাড়ি এলাকাতেও মহাসড়কে অবরোধের চেষ্টা হলে পুলিশ দ্রুত হস্তক্ষেপ করে।

বেলা ১১টার দিকে নাওজোড় এলাকায় একটি পোশাক কারখানার শ্রমিকরা কাজ বন্ধ করে বেরিয়ে এসে মহাসড়কে অবস্থান নেন। তারা সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করে আগুন জ্বালালে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। শিল্প পুলিশের একটি মোটরসাইকেল ভাঙচুর করা হয় এবং এক পুলিশ সদস্যকে কিছু সময়ের জন্য অবরুদ্ধ করে রাখার খবর পাওয়া যায়। পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ, বিজিবি ও আনসার সদস্যরা কাজ করেন।

নাওজোড় এলাকায় উত্তেজনা দেখা দিলে বিজিবি ও ব্যাটালিয়ন আনসার সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে সহায়তা করেন। সড়কে সিমেন্টের ব্লক ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হলে আনসার সদস্যরা তা সরিয়ে যান চলাচলের পথ পরিষ্কার করেন। গাজীপুর আনসার ও ভিডিপির উপপরিচালক মো. আশিকুজ্জামান জানান, উত্তেজনার খবর পেয়ে বিজিবি ও ব্যাটালিয়ন সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং সড়কে ফেলে রাখা ব্লক সরিয়ে দেন।

শ্রীপুরের নয়নপুর এলাকায়ও শ্রমিকদের সড়ক অবরোধকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ডিবিএল সিরামিক কারখানার সামনে শ্রমিকরা অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। স্থানীয় ডেকো গার্মেন্টস ও রিদিশা নিটেক্সে ছুটি ঘোষণার পর শ্রমিকেরা কারখানা থেকে বের হলে তাঁদের ওপর লাঠিসোঁটা নিয়ে হামলার অভিযোগ ওঠে। এর প্রতিবাদে শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেন। 

পরে পুলিশ, বিজিবি ও শিল্প রিজার্ভ বাহিনীর সদস্যরা তাদের সরিয়ে দিতে গেলে আশপাশের গলি থেকে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রায় আধা ঘণ্টা পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। 

দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও শ্রীপুরের সহকারী কমিশনার (ভূমি) নাহিদ নিয়াজ শিশির জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শ্রমিকদের সরিয়ে দিয়ে যান চলাচল স্বাভাবিক করেছে।

এদিকে, শ্রমিক অসন্তোষের আশঙ্কায় বৃহস্পতিবার গাজীপুরের বিভিন্ন এলাকায় ৪৫টি কারখানায় এক দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। পাশাপাশি আগের ৫০টির সঙ্গে নতুন করে আরও চারটি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধের তথ্য পাওয়া গেছে। 

তবে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. নুরুল করিম ভূঁইয়া জানিয়েছেন, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা অনেক কারখানাই পরিস্থিতি বিবেচনায় এক-দুই দিনের মধ্যে খুলে দেওয়া হয়। কোনো কোনো কারখানা সকালে বন্ধ ঘোষণা করলেও বিকেলে পরিস্থিতি স্বাভাবিক হলে চালু করা হচ্ছে।

রপ্তানি পণ্য জাহাজীকরণের সময়সূচি ও উৎপাদন কার্যক্রমের বিষয়টিও এ ক্ষেত্রে বিবেচনায় রাখতে হচ্ছে। ফলে শুধু বন্ধ ঘোষণার সংখ্যা দিয়ে শিল্পাঞ্চলের প্রকৃত উৎপাদন পরিস্থিতি মূল্যায়ন করা ঠিক হবে না।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) মো. বেলায়েত হোসেন জানান, বৃহস্পতিবার কয়েকটি স্থানে বিক্ষিপ্তভাবে শ্রমিকরা মহাসড়কে অবস্থান নিয়েছিলেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের সড়ক থেকে সরিয়ে দিয়েছে। বর্তমানে পরিবেশ-পরিস্থিতি স্বাভাবিক এবং মহাসড়কে যান চলাচলও স্বাভাবিক রয়েছে।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, শিল্পাঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং কারখানাগুলোর উৎপাদন কার্যক্রম সচল রাখতে পুলিশ কাজ করছে। কোথাও বিচ্ছিন্ন ঘটনা ঘটলে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মো. সোহেল রানা বলেন, মজুরি বোর্ডের সিদ্ধান্ত ঘোষণার পরও যারা ভাঙচুর ও সহিংসতায় জড়াচ্ছে, তারা প্রকৃত শ্রমিক কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন। শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ের আন্দোলনের সঙ্গে সহিংসতার কোনো সম্পর্ক থাকতে পারে না। জননিরাপত্তা ও শিল্পাঞ্চলের স্থিতিশীলতা রক্ষায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে এবং নৈরাজ্য সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

জিএমপির ২৪ ঘণ্টার অপরাধ পরিসংখ্যান অনুযায়ী, বৃহস্পতিবার মহানগরীতে ১৩টি মামলা হয়েছে এবং ৪১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ৪৫টি ইয়াবা বড়ি ও ৭১ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। তবে এ পরিসংখ্যান সামগ্রিক অপরাধসংক্রান্ত, শ্রমিক আন্দোলনের ঘটনায় গ্রেপ্তারের সংখ্যা হিসেবে এটি বিবেচনার সুযোগ নেই।

শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবি, কারখানার উৎপাদন ও রপ্তানি কার্যক্রম সচল রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তা-এই তিনটি বিষয় এখন গাজীপুরের শিল্পাঞ্চলের সামনে বড় চ্যালেঞ্জ। মজুরি বোর্ডের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে শ্রমিকদের একাংশের মিছিল এবং সহিংসতার বিরুদ্ধে স্থানীয়দের প্রতিবাদ পরিস্থিতিতে নতুন মাত্রা যোগ করেছে। তবে স্থায়ী সমাধানের জন্য শ্রমিক-মালিক-প্রশাসনের কার্যকর সংলাপ এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখাই এখন সবচেয়ে জরুরি।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

গাজীপুরে শ্রমিক বিক্ষোভের পাশাপাশি আনন্দ মিছিলও

প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত