সংবাদ
সংবাদ

‘শেখ হাসিনা ডিসেম্বরে আসবেন না’

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ০৬:৫৬ পিএম

‘শেখ হাসিনা ডিসেম্বরে আসবেন না’
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

আগামী ডিসেম্বরে শুধু শীত আসবে, আর কেউ আসবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। ক্ষমতাচ্যূত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১৬ ডিসেম্বর দেশে ফেরার সংবাদের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, ‘ডিসেম্বরে একমাত্র শীত আসবে। এটাই একমাত্র গ্যারান্টি।’

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, ‘শেখ হাসিনার কথা বলে লাভ নেই, আসবে না ডিসেম্বরে। ডিসেম্বর হয়ে যাবে, শেখ হাসিনা আসবে না। তিনি টেররিস্ট। টেররিস্টের জায়গা নির্ধারণ করা হয়ে গেছে। তাকে হ্যান্ডকাফ পরিয়ে আনা হবে অথবা আন্ডার স্ট্রিক্ট সারভেইল্যান্স তাকে আনা হবে। এটাই একমাত্র উপায়।’

তিনি বলেন, ‘তার লুটেরা পরিবার, লুটেরা দল, সন্ত্রাসীদের কোনো স্থান আর নাই বাংলাদেশে। বাংলাদেশের মানুষ পরিষ্কার অবস্থান নিয়েছে টেররিস্টদের বিরুদ্ধে।’

ভারতের পশ্চিমবঙ্গের মন্ত্রীদের ‘বাংলাদেশ দখল’ বিষয়ক বক্তব্যের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে প্রতিমন্ত্রী বলেন, ‘পৃথিবীর সব জায়গার রাজনীতিতে কিছু পাগল থাকে। আমাদের সম্পর্ক হবে ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে। সেটা হলো, শেখ হাসিনা যদি বাংলাদেশের কোনো মিশনে যায়, তাহলে সেক্ষেত্রে সেখানে গ্রেপ্তার হবেন।’

‘শেখ হাসিনা ভারতের একটি অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে’ মন্তব্য করে তিনি আরও বলেন, ‘ইটস বিকাম ভেরি ইরিটেটিভ প্রবলেম। হাসিনা ইজ ইরিটেটিং। তারাও (ভারত) বোঝে এখন।’

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

‘শেখ হাসিনা ডিসেম্বরে আসবেন না’

প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত