সংবাদ
সংবাদ

হামে ঝরল আরও ৮ প্রাণ, মৃত্যু বেড়ে ১৩৭১

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ০৬:৪৯ পিএম

হামে ঝরল আরও ৮ প্রাণ, মৃত্যু বেড়ে ১৩৭১
ছবি: সংগৃহীত

দেশে ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও আটজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হাম ও হামের উপসর্গে মোট এক হাজার ৩৭১ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে হামের উপসর্গ নিয়ে মারা গেছেন এক হাজার ২৬৫ জন এবং হাম শনাক্ত হওয়ার পর মৃত্যু হয়েছে ১০৬ জনের।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়।

বুলেটিনে বলা হয়, বুধবার সকাল আটটা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে একজনের মৃত্যু হয়েছে। এ সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও এর উপসর্গ নিয়ে নতুন করে এক হাজার ২১ জন রোগী ভর্তি হয়েছেন।

বিভাগভিত্তিক হিসাবে গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৩৪৬ জন, রাজশাহীতে ১১, সিলেটে ১৬৩, চট্টগ্রামে ২৪৫, বরিশালে ৭৫, ময়মনসিংহে ৫৬, খুলনায় ১০২ এবং রংপুরে ২৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ২ লাখ ৩৪ হাজার ২৮০ জন রোগী ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে ২ লাখ ২৫ হাজার ২৬৮ জন চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন।

গত ১৫ মার্চ থেকে দেশে সন্দেহজনক হামের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৬১ হাজার ৫৩৫ জন। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন ২৬ হাজার ৪৩৬ জন।

এই মৃত্যুর সংখ্যা এমন একটি রোগের, যা থেকে শিশুদের সুরক্ষা পাওয়ার কথা ছিল। বাংলাদেশ একসময় হাম নির্মূলের পথে উল্লেখযোগ্য অগ্রগতি করেছিল। কিন্তু চলতি বছরের এই প্রাদুর্ভাব সেই অর্জনকে উল্টে দিয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এই প্রাদুর্ভাবকে জাতীয় পর্যায়ে ‘উচ্চ ঝুঁকি’ হিসেবে মূল্যায়ন করেছে এবং সংস্থাটি এটিকে ‘গ্রেড-২ ইমার্জেন্সি’ হিসেবে চিহ্নিত করেছে।

বৈজ্ঞানিক গবেষণায় উঠে এসেছে, এই পরিস্থিতির পেছনে রয়েছে দীর্ঘদিনের টিকাদান ঘাটতি। ২০২৪ সালের রাজনৈতিক অস্থিরতা এবং ২০২৫ সালে টিকা সংগ্রহ পদ্ধতি পরিবর্তনের কারণে দেশব্যাপী হাম-রুবেলা টিকার মজুত সংকট তৈরি হয়। এর ফলে নিয়মিত টিকাদান কার্যক্রম ব্যাহত হয় এবং ২০২০ সালের পর কোনো জাতীয় হাম-রুবেলা ক্যাম্পেইন হয়নি। এতে টিকা না পাওয়া বা অসম্পূর্ণ টিকা পাওয়া শিশুদের একটি বড় অংশ তৈরি হয়, যারা এই ভাইরাসের জন্য ঝুঁকিপূর্ণ ছিল।

আক্রান্তদের একটি বড় অংশের বয়স ১ থেকে ১৪ বছর। ডব্লিউএইচও জানিয়েছে, আক্রান্তদের ৯১ শতাংশই এই বয়সগোষ্ঠীর শিশু। তবে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে ৯ মাসের কম বয়সী শিশুরা, যারা নিয়মিত টিকাদান কর্মসূচির আওতায় পড়ে না।

প্রাদুর্ভাব শুরুর পর সরকার ৫ এপ্রিল থেকে জরুরি হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু করে। প্রথমে ১৮টি জেলার ৩০টি উপজেলায় এবং পরে দেশব্যাপী ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুদের টিকা দেওয়া হয়। সরকারের তথ্য অনুযায়ী, এই ক্যাম্পেইনে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি- প্রায় ১ কোটি ৮৪ লাখ- শিশুকে টিকা দেওয়া হয়েছে। তবে বিশেষজ্ঞদের একটি অংশ মনে করছে, লক্ষ্যমাত্রার হিসাবে ত্রুটি ছিল এবং প্রায় ৪৬ লাখ শিশু হিসাবের বাইরে থেকে গেছে।

ডব্লিউএইচও বলছে, হাম নিয়ন্ত্রণে রাখতে একটি জনগোষ্ঠীর অন্তত ৯৫ শতাংশের টিকাদান নিশ্চিত করতে হবে। বর্তমান পরিস্থিতিতে সেই লক্ষ্য অর্জিত হয়নি বলেই সংক্রমণ অব্যাহত রয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

হামে ঝরল আরও ৮ প্রাণ, মৃত্যু বেড়ে ১৩৭১

প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত