আগামী ২ থেকে ৯ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত বুলগেরিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া ২৩তম আন্তর্জাতিক জুনিয়র বিজ্ঞান অলিম্পিয়াডে (আইজেএসও) অংশগ্রহণকারী বাংলাদেশি শিক্ষার্থীদের সহায়তায় এগিয়ে এসেছে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ।
ব্যাংকের কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) তহবিলের আওতায় এই অর্থ প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টকে প্রদান করা হয়েছে।
আজ সোমবার রাজধানীর সচিবালয়ে অনুষ্ঠিত এক বিশেষ আয়োজনে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের হাতে অনুদানের এই চেক আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন কমিউনিটি ব্যাংকের চেয়ারম্যান ও বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) মো. আলী হোসেন ফকির। আন্তর্জাতিক এই মঞ্চে দেশের শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ করে দেওয়া এবং বৈজ্ঞানিক মেধা ও উদ্ভাবনী ক্ষমতার বিকাশে এমন প্রাতিষ্ঠানিক সহায়তা বিশেষ ভূমিকা রাখবে বলে অনুষ্ঠানে আশাবাদ ব্যক্ত করা হয়। এতে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার গিয়াস উদ্দিন রিমন উপস্থিত ছিলেন।
শিক্ষার্থীদের আন্তর্জাতিক প্রতিযোগিতায় সুযোগ করে দেওয়ার গুরুত্ব তুলে ধরে কমিউনিটি ব্যাংক বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন সন্তোষ প্রকাশ করে বলেন, "মেধাবী শিক্ষার্থীদের আন্তর্জাতিক পরিসরে নিজেদের যোগ্যতা তুলে ধরার সুযোগ করে দিতে প্রাতিষ্ঠানিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তরুণ প্রজন্মের জ্ঞান, উদ্ভাবনী চিন্তা ও বৈজ্ঞানিক দক্ষতা বিকাশে এ ধরনের উদ্যোগ ইতিবাচক অবদান রাখবে।"
ভবিষ্যতেও এমন কাজের ধারাবাহিকতা বজায় রাখার আশাবাদ ব্যক্ত করে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক শামিম সুলতানা বলেন, "ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগে কমিউনিটি ব্যাংককে পাশে পাওয়ার প্রত্যাশা করি।"
এ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে কমিউনিটি ব্যাংকের পরিচালক ও বাংলাদেশ পুলিশের অ্যাডিশনাল ইন্সপেক্টর জেনারেল (এইচআরএম) খোন্দকার রফিকুল ইসলাম এবং বাংলাদেশ পুলিশের অ্যাডিশনাল ডিআইজি আহম্মদ মুঈদ উপস্থিত ছিলেন।
সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে শিক্ষা, বিজ্ঞান ও মানবসম্পদ উন্নয়নে ভবিষ্যতেও অবদান রাখার অঙ্গীকার ব্যক্ত করেছে ব্যাংক কর্তৃপক্ষ।

সোমবার, ১২ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন