বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে উজ্জ্বল এক নাম সুচন্দা। অভিনয়গুণ ও স্বতন্ত্র ব্যক্তিত্ব দিয়ে দীর্ঘদিন ধরে দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছেন এই কালজয়ী নায়িকা ও অভিনেত্রী। চলচ্চিত্রে তার পথচলা, অভিনয়জীবনের নানা অধ্যায় এবং ব্যক্তিজীবনের অনেক অজানা গল্প নিয়ে নির্মিত হয়েছে বিশেষ অনুষ্ঠান ‘কালজয়ী সুচন্দা’।
সুচন্দার জন্মদিন
উপলক্ষে আজ (১৯ সেপ্টেম্বর) চ্যানেল আইতে প্রচার হবে অনুষ্ঠানটি। এতে তার চলচ্চিত্রে
আগমন থেকে শুরু করে অভিনয়জীবনের গুরুত্বপূর্ণ সময়, পরিচালক হিসেবে আত্মপ্রকাশ এবং চলচ্চিত্রের
সঙ্গে তার দীর্ঘ পথচলার নানা গল্প উঠে এসেছে।
বিশেষ করে কিংবদন্তি
নির্মাতা ও চলচ্চিত্রকার জহির রায়হানের সঙ্গে সুচন্দার সম্পর্ক, কাজের অভিজ্ঞতা এবং
সেই সময়ের চলচ্চিত্রাঙ্গনের নানা জানা-অজানা বিষয় নিয়ে একান্ত আলাপচারিতায় কথা বলেছেন
তিনি। ফলে অনুষ্ঠানটিতে সুচন্দার ব্যক্তিগত স্মৃতির পাশাপাশি বাংলাদেশের চলচ্চিত্রের
একটি গুরুত্বপূর্ণ সময়ের নানা তথ্যও উঠে আসবে।
‘কালজয়ী সুচন্দা’
অনুষ্ঠানের পরিকল্পনা ও উপস্থাপনা করেছেন সিনিয়র সাংবাদিক আবদুর রহমান। তার উপস্থাপনায়
সুচন্দার দীর্ঘ চলচ্চিত্রজীবনের নানা অধ্যায় নিয়ে সাজানো হয়েছে এই বিশেষ আয়োজন।
চলচ্চিত্রপ্রেমীদের
জন্য বিশেষ এই অনুষ্ঠানটি আজ ১৯ সেপ্টেম্বর, শনিবার বিকেল ৫টা ৩০ মিনিটে প্রচার হবে
চ্যানেল আইতে।

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন