সংবাদ

টরন্টোতে নতুন বাংলা গানে কণ্ঠ দিলেন ডলি সায়ন্তনী

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৬ পিএম

টরন্টোতে নতুন বাংলা গানে কণ্ঠ দিলেন ডলি সায়ন্তনী

দেশের জনপ্রিয় সংগীতশিল্পী ডলি সায়ন্তনী এখন অবস্থান করছেন কানাডার টরন্টোতে। সেখানেই একটি স্টুডিওতে নতুন একটি বাংলা গানে কণ্ঠ দিয়েছেন তিনি। গানটির রেকর্ডিং ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। শিগগিরই বাংলাদেশে গানটির মিউজিক ভিডিওর কাজ শেষ করে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন এই সংগীতশিল্পী।

সম্প্রতি ডলি সায়ন্তনীর কণ্ঠে প্রকাশিত হয়েছে ‘মইরা যদি যাইগো আমি’ শিরোনামের একটি গান। গানটির কথা ও সুর করেছেন রোহান রাজ। ডলি সায়ন্তনীর নিজের ইউটিউব চ্যানেল ‘ডলি সায়ন্তনী’-তে প্রকাশিত গানটি এরই মধ্যে শ্রোতা-দর্শকের মধ্যে সাড়া ফেলেছে। গানটির কথা, সুর ও ডলি সায়ন্তনীর গায়কী প্রশংসিত হয়েছে শ্রোতামহলে।

এর মধ্যেই নতুন গানের খবর জানালেন এই শিল্পী। টরন্টোর একটি স্টুডিওতে রেকর্ড করা নতুন গানটির কথার অংশবিশেষ হলো— ‘আমি সবকিছু ভুলিয়ারে যাইতাম যদি পাইতাম তোরে, সারা অন্তর জুইড়ারে ভালোবাসি তোরে।’

নতুন গানটি নিয়ে বেশ আশাবাদী ডলি সায়ন্তনী। তিনি বলেন, “গানের কথা এবং সুর আমার কাছে ভীষণ ভালো লেগেছে। কানাডার টরন্টোতেই গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। শিগগিরই বাংলাদেশে গানটির মিউজিক ভিডিও সম্পন্ন হবে। এরপর গানটি প্রকাশ করা হবে। আমার কাছে মনে হয়েছে, অনেকদিন পর আমার মনের মতো একটি গান গাইলাম। গানটি নিয়ে আমি ভীষণ আশাবাদী।”

তিনি আরও বলেন, “আশা করছি, শ্রোতারা যারা আমার গান নিয়মিত শোনেন, তাদের কাছে এই গান নিঃসন্দেহে অনেক ভালো লাগবে। কারণ গানটির কিছুটা অংশ আমি ফেসবুকে দেওয়ার পর যে সাড়া পেয়েছি, তাতেই আমি বুঝতে পারছি যে গানটি প্রকাশ পেলে সবার ভালো লাগবে।”

ডলি সায়ন্তনী জানান, তার গাওয়া নতুন এই গানটির কথা ও সুর করেছেন বাউল হুমায়ূন কবির। গানটির সংগীতায়োজন করেছেন তরিক আল ইসলাম। টরন্টোতে কণ্ঠ দেওয়ার পর এখন বাংলাদেশে গানটির মিউজিক ভিডিও নির্মাণের প্রস্তুতি চলছে। মিউজিক ভিডিওর কাজ শেষ হলেই গানটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।

এদিকে নিজের ইউটিউব চ্যানেলে নিয়মিত নতুন গান প্রকাশ করছেন ডলি সায়ন্তনী। কিছুদিন আগে তার চ্যানেলে প্রকাশ পেয়েছে ‘দুই জীবন’ সিনেমার জনপ্রিয় গান ‘আমি একদিন তোমায় না দেখিলে’। গানটি নতুন করে কভার করে নিজের চ্যানেলে প্রকাশ করেছেন তিনি।

নতুন গান ও পুরোনো জনপ্রিয় গানের কভার—দুইভাবেই শ্রোতাদের সঙ্গে সংযোগ ধরে রেখেছেন ডলি সায়ন্তনী। এবার টরন্টোতে রেকর্ড করা নতুন গানটি প্রকাশের অপেক্ষায় রয়েছেন তার ভক্ত-শ্রোতারা।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

টরন্টোতে নতুন বাংলা গানে কণ্ঠ দিলেন ডলি সায়ন্তনী

প্রকাশের তারিখ : ১৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত