সংবাদ

একই দিনে দুই চ্যানেলে টুশি

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩০ পিএম

একই দিনে দুই চ্যানেলে টুশি

এই প্রজন্মের সংগীতশিল্পী সাবরিনা নওশীন টুশি। তার কণ্ঠে মুগ্ধ হয়েছেন উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লাও। সেই অনুপ্রেরণাকে সঙ্গে নিয়ে গানে গানে এগিয়ে চলেছেন টুশি।

সম্প্রতি একই দিনে পরপর দুটি টেলিভিশন চ্যানেলের দুটি ভিন্ন অনুষ্ঠানে অংশ নিয়েছেন এই শিল্পী। বাংলাভিশনের ‘দিন প্রতিদিন’ টক শোতে গল্প-আড্ডায় অংশ নিয়েছেন তিনি। অনুষ্ঠানটি শিগগিরই প্রচার হবে। একই দিনে একুশে টিভির ‘গানের ওপারে’ অনুষ্ঠানে চারটি গান পরিবেশন করেছেন টুশি।

অনুষ্ঠানটিতে তিনি সাবিনা ইয়াসমিনের ‘জনম জনম ধরে প্রেম পিয়াসী’ ও ‘সময় হয়েছে ফিরে যাবার’ এবং চিত্রা সিংয়ের ‘মনে করো যদি সব ছেড়ে হায়’ ও ‘তুমি এসে আমার মনে ফাগুন জাগালে’ গান দুটি গেয়েছেন।

এদিকে আগামী ২৩ সেপ্টেম্বর বাংলাভিশনের মিউজিক্যাল লাইভ অনুষ্ঠান ‘মিউজিক ক্লাব’-এ গান গাইবেন টুশি। এছাড়া ৩০ সেপ্টেম্বর একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানেও অংশ নেওয়ার কথা রয়েছে তার।

তবে সাম্প্রতিক সময়ে ব্যক্তিজীবনে কঠিন সময় পার করছেন এই শিল্পী। কিছুদিন আগে তার বাবা মারা গেছেন। ফলে স্বাভাবিকভাবেই জীবনে ছন্দপতন এসেছে। আগে নানা বিষয়ে বাবার সঙ্গে পরামর্শ করতেন টুশি। এখন মায়ের সঙ্গে পরামর্শ করেই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিচ্ছেন। মাকে সঙ্গে নিয়েই বিভিন্ন অনুষ্ঠান ও আয়োজনে ছুটে চলেছেন তিনি।

টুশি বলেন, ‘সেরাকণ্ঠে চ্যাম্পিয়ন হওয়ার পর থেকে আলহামদুলিল্লাহ বেশ ভালোভাবেই সবকিছু কেটে যাচ্ছে। তবে এটা সত্যি যে শো অনেক কমে গেছে। আমার কেন, কারও হাতেই আগের মতো শো নেই। জানি না এই মন্দাভাব আসলে কবে শেষ হবে। আমরা যারা পেশাদার সংগীতশিল্পী, আমাদের জন্য স্টেজ শো-টাই বেশি ভরসার। সেই ভরসার জায়গার কাজ যদি ছোট হয়ে আসে, কমে আসে, তাহলে নিজের মধ্যে হতাশা কাজ করবেই।’

তিনি আরও বলেন, ‘এরই মধ্যে দুটি চ্যানেলের দুটি ভিন্ন অনুষ্ঠানে অংশ নিয়েছি। ভালো লেগেছে। আশা করছি, প্রচারে এলে শ্রোতাদেরও ভালো লাগবে।’

এদিকে শিগগিরই প্রকাশ হতে যাচ্ছে টুশির কণ্ঠে ‘জান পাখিরে প্রাণ পাখিরে’ শিরোনামের একটি গান। গানটির কথা লিখেছেন শফিক তুহিন ও প্লাবন কোরেশী। সুর ও সংগীতায়োজন করেছেন শফিক তুহিন। টুশির সঙ্গে গানটিতে কণ্ঠও দিয়েছেন তিনি।

উল্লেখ্য, ২০২৩ সালে চ্যানেল আইয়ের ‘সেরাকণ্ঠ’ প্রতিযোগিতায় ‘সেরাদের সেরা’ হয়ে প্রথম স্থান অর্জন করেন টুশি। গ্র্যান্ড ফিনালেতে রুনা লায়লা ‘সেরাদের সেরা’ হিসেবে সবার আগে টুশির নাম ঘোষণা করেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

একই দিনে দুই চ্যানেলে টুশি

প্রকাশের তারিখ : ১৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত