সংবাদ

আট বছর পর রাজেশের সুরে আসিফ

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ০৫:৪০ পিএম

আট বছর পর রাজেশের সুরে আসিফ

বাংলা গানের অন্যতম সফল সুরকার-গায়ক জুটি রাজেশ ঘোষ ও আসিফ আকবর। একসময় তাদের গানে মুখর ছিল দেশের অডিও অঙ্গন। রাজেশের সুরে একের পর এক শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছেন আসিফ। এবার দীর্ঘ আট বছর পর আবারও একসঙ্গে কাজ করলেন এই জনপ্রিয় জুটি।

রাজেশের সুরে নতুন একটি গানের রেকর্ডিং সম্পন্ন করেছেন আসিফ আকবর। বিষয়টি জানিয়েছেন সুরকার রাজেশ নিজেই।

রাজেশ বলেন, ‘সর্বশেষ ২০১৮ সালে আসিফ ভাইয়ের সঙ্গে গান করেছিলাম। দীর্ঘ আট বছর পর আমরা আবারও একসঙ্গে কাজ করলাম। এটি আসলে একটি বিশেষ প্রকল্পের গান। পুরো প্রকল্পের কাজ শেষ হলেই বিস্তারিত জানানো যাবে। তবে এটুকু বলতে পারি, আসিফ ভাইয়ের সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক। তিনিও আমাকে সম্মান করেন, ভালোবাসেন। ফলে তাঁর সঙ্গে গান করার অভিজ্ঞতা বরাবরই দারুণ।’

নতুন গানটির কথা ও সুর করেছেন রাজেশ ঘোষ। সংগীতায়োজন করেছেন মুশফিক লিটু। গানটি প্রকাশ করবে ধ্রুব মিউজিক স্টেশন।

দীর্ঘ বিরতির পর রাজেশের সুরে আসিফের গান করার খবর ছড়িয়ে পড়তেই ভক্তদের মধ্যেও উচ্ছ্বাস দেখা দিয়েছে। প্রিয় এই জুটিকে আবারও একসঙ্গে পেয়ে নতুন গানটি নিয়ে আগ্রহ তৈরি হয়েছে শ্রোতাদের মধ্যে। তবে গানটি শুনতে শ্রোতাদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।

২০০০ সালের দিকে আসিফ আকবরের সঙ্গে রাজেশের পরিচয়। এর প্রায় এক বছর পর তারা একসঙ্গে গান করা শুরু করেন। গীতিকার প্রদীপ সাহার কথায় এবং রাজেশের সুরে আসিফ গাইতে থাকেন একের পর এক গান। সেসব গান দ্রুতই শ্রোতাপ্রিয়তা পায়।

রাজেশের সুরে আসিফ আকবরের জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে—‘একাকী গভীর রাতে’, ‘ও পাষাণী’, ‘বিদায় বন্ধু’, ‘বাঁচব না’, ‘মেঘে মেঘে’, ‘ঝড় উঠেছে’, ‘কখনো কখনো ইচ্ছের বাইরেও’, ‘ডানা ভাঙা পাখির মতো’সহ আরও বেশ কিছু গান।

দীর্ঘ আট বছর পর আবারও এই দুই শিল্পীর সৃষ্টিশীল জুটি শ্রোতাদের জন্য কী নিয়ে আসে, এখন সেটিই দেখার অপেক্ষা।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

আট বছর পর রাজেশের সুরে আসিফ

প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত