সংবাদ

নতুন ধারাবাহিকে ‘বহ্নি’ চরিত্রে শাকিলা

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ০৫:৩০ পিএম

নতুন ধারাবাহিকে ‘বহ্নি’ চরিত্রে শাকিলা

মাহদী সুলতানের গাওয়া ‘তোর মন পাড়ায়’ গানের মিউজিক ভিডিওতে মডেল হয়ে আট বছর আগে আলোচনায় আসেন শাকিলা পারভীন। গানটির মিউজিক ভিডিও এখন পর্যন্ত ১৭ কোটিরও বেশি দর্শক উপভোগ করেছেন। এরপর বেশ কিছু জনপ্রিয় গানের মিউজিক ভিডিওতে মডেল হিসেবে কাজ করার পাশাপাশি নাটক ও সিনেমাতেও অভিনয় করেছেন তিনি।

তবে বিয়ের পর আগের মতো নিয়মিত অভিনয়ে দেখা যায় না শাকিলা পারভীনকে। এরই মধ্যে আল আমিন স্বপনের গল্পে ও সাজিন আহমেদ বাবুর পরিচালনায় ‘আমরা ভাইরাল’ ধারাবাহিক নাটকে অভিনয় করেছেন তিনি। এতে ‘বহ্নি’ চরিত্রে দেখা যাবে তাকে। আগামী ২৪ সেপ্টেম্বর থেকে একটি ইউটিউব চ্যানেলে নাটকটির প্রচার শুরু হবে বলে জানিয়েছেন শাকিলা।

নতুন ধারাবাহিকটিতে নিজের চরিত্র প্রসঙ্গে শাকিলা পারভীন বলেন, ‘এর আগেও আমি সাজিন আহমেদ বাবু ভাইয়ের পরিচালনায় অভিনয় করেছি। তবে ‘আমরা ভাইরাল’ ধারাবাহিকটিতে অভিনয় করে আমি আরও বেশি তৃপ্ত। কারণ আমার ‘বহ্নি’ চরিত্রটি বেশ গুরুত্বপূর্ণ এবং দর্শকের ভালো লাগার মতো একটি চরিত্র। ধন্যবাদ সাজিন ভাইকে আমাকে এত চমৎকার একটি চরিত্রে অভিনয় করার সুযোগ করে দেওয়ার জন্য। আমি আশা করছি, ৫২ পর্বের এই ধারাবাহিকটি সবার ভালো লাগবে।’

পরিচালক সাজিন আহমেদ বাবু জানান, দর্শকদের বিনোদনের পাশাপাশি সমসাময়িক বাস্তবতার নানা দিক হাস্যরসের মোড়কে তুলে ধরা হয়েছে ‘আমরা ভাইরাল’ ধারাবাহিকে।

ধারাবাহিকটিতে শাকিলা পারভীনের সঙ্গে অভিনয় করেছেন মামুনুর রশীদ, আবু হোরায়রা তানভীর, মৌসুমী হামিদ, নাজনীন চুমকী, ফারজানা চুমকীসহ আরও বেশ কয়েকজন শিল্পী। নাটকটির চিত্রগ্রহণ করেছেন মশিউর রহমান। আবহ সংগীত করেছেন আপেল মাহমুদ এমিল।

শাকিলা পারভীন অভিনীত সর্বশেষ আলোচিত নাটক ‘সেম সেম বাট ডিফরেন্ট’। জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমের বিপরীতে অভিনয় করা এই নাটকে তার অভিনয় দর্শকের প্রশংসা কুড়িয়েছে। এবার নতুন ধারাবাহিকে ‘বহ্নি’ চরিত্রে শাকিলার অভিনয় কেমন সাড়া ফেলে, সেটিই দেখার অপেক্ষা।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

নতুন ধারাবাহিকে ‘বহ্নি’ চরিত্রে শাকিলা

প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত