আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে নরসিংদীর শিবপুরে উপজেলার ৭০টি পূজামণ্ডপের মাঝে সরকারি ও ব্যক্তিগত অনুদান বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে বুধবার (১৪ অক্টোবর) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে এক বিশেষ প্রস্তুতি সভা ও অনুদান বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাঃ ফারজানা ইয়াসমিনের সভাপতিত্বে এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সামিউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-৩ (শিবপুর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নরসিংদী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার। এ ছাড়া অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য দেন শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কোহিনূর মিয়া, শিবপুর পৌরসভা বিএনপির সভাপতি মাহমুদুল হাসান বাবুল, বাংলাদেশ হিন্দু মহাজোটের সাংগঠনিক সম্পাদক কিশোর কুমার বর্মন, শিবপুর পূজা উদযাপন পরিষদের সভাপতি বিপ্লব চক্রবর্তী, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অসীম কুমার ঘোষ এবং সাধারণ সম্পাদক রাজন রায় প্রমুখ।
সভায় বক্তারা শিবপুর উপজেলায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে অত্যন্ত আনন্দঘন ও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গোৎসব সম্পন্ন করার ওপর জোর দেন। এ সময় প্রশাসনের পক্ষ থেকে সার্বিক নিরাপত্তার পাশাপাশি সব ধরনের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।
অনুষ্ঠানে সরকারি বরাদ্দের পাশাপাশি সংসদ সদস্য মনজুর এলাহী ব্যক্তিগত পক্ষ থেকে উপজেলার ৭০টি পূজামণ্ডপের প্রতিটিকে ৫ হাজার টাকা করে মোট ৩ লাখ ৫০ হাজার টাকা এবং উৎসব উপলক্ষে ৩০০ পিস নতুন শাড়ি উপহার হিসেবে প্রদান করেন।

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন