সংবাদ

ত্রিশালে ৭০ মণ্ডপে পূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

প্রতিনিধি, ত্রিশাল (ময়মনসিংহ)
প্রতিনিধি, ত্রিশাল (ময়মনসিংহ)
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, ১১:৩০ এএম

ত্রিশালে ৭০ মণ্ডপে পূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
ছবি : সংগৃহীত

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজাকে ঘিরে ময়মনসিংহের ত্রিশালে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে। উপজেলাজুড়ে এ বছর মোট ৭০টি মণ্ডপে উদযাপিত হতে যাচ্ছে এই পূজা। মণ্ডপগুলোতে প্রতিমা তৈরির মূল কাজ শেষ, এখন চলছে তুলির শেষ আঁচড় ও রঙের কাজ।

উপজেলা সদরের প্রায় প্রতিটি মন্দিরেই এখন প্রতিমা সাজানোর তোড়জোড়। পূজা মণ্ডপগুলোকে আকর্ষণীয় করতে বিভিন্ন এলাকা থেকে এসেছেন মৃৎশিল্পীরা। মনের মাধুরী মিশিয়ে তারা রূপ দিচ্ছেন মা দুর্গার প্রতিমা।

সরেজমিনে উপজেলার পালবাড়ি, সাহাবাড়ি, হুতারবাড়ি ও পৌর শহরের বিভিন্ন মন্দির ঘুরে দেখা যায়, অন্য বছরের তুলনায় এবার অনেক আগেভাগেই প্রতিমা তৈরির কাজ শুরু করেছেন মন্দির কমিটির সদস্যরা। কারিগরদের মতে, অনেক জায়গায় এখন প্রস্তুত করা (রেডিমেড) প্রতিমা কিনে পূজা করা হলেও ত্রিশাল উপজেলা ব্যতিক্রম। এখানে প্রতিটি মন্দিরে সরাসরি কারিগর এনে প্রতিমা তৈরি করানো হয়, পাশাপাশি অল্প কিছু প্রস্তুত করা প্রতিমাও কেনা হয়। আকার ও নকশাভেদে প্রতিমা তৈরিতে সর্বনিম্ন তিন হাজার থেকে ২০ হাজার টাকা পর্যন্ত চুক্তি হয়েছে বলে জানান মৃৎশিল্পীরা।

কাঁঠাল ইউনিয়নের পূজা কমিটির সাধারণ সম্পাদক ধঞ্জন পাল জানান, স্থানীয় কারিগরদের দিয়ে প্রতিমা তৈরির মূল কাজ শেষ করে এখন রঙের কাজ চলছে। শেষ মুহূর্তে কারিগর সংকট এড়াতে সবাই আগেভাগে কাজ শেষ করে নিশ্চিন্ত হতে চাইছেন।

উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক প্রণব আচার্য জানান, মণ্ডপে মণ্ডপে রঙের কাজ ও সাজসজ্জা চলায় পুরো উপজেলায় ইতিমধ্যে উৎসবের আমেজ তৈরি হয়েছে।

নিরাপত্তার বিষয়ে ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহাম্মদ বলেন, ‘প্রতিবছরের মতো এবারও পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে থাকবে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, সে জন্য এ বছর নজরদারি আরও জোরদার করা হয়েছে।’

ত্রিশাল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, এ বছর উপজেলায় মোট ৭০টি পূজা মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। সরকারি অনুদান হিসেবে প্রতিটি মণ্ডপের জন্য ৬০০ কেজি করে চাল বরাদ্দ ও বিতরণ করা হয়েছে।

/ 

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

ত্রিশালে ৭০ মণ্ডপে পূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

প্রকাশের তারিখ : ১৬ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত