চাঁদপুর জেলার হাইমচর উপজেলায় এবার ৬টি পূজামণ্ডপে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে। সনাতন ধর্মাবলম্বীদের এই পূজা নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে দলীয় উদ্যোগে দুই শতাধিক নেতাকর্মীকে স্বেচ্ছাসেবী হিসেবে দায়িত্ব দিয়েছে বিএনপি।
এমন তথ্য জানিয়েছেন হাইমচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম শফিক পাটওয়ারী।
তিনি বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে বিএনপি বদ্ধপরিকর। তাই সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসবকে ঘিরে দলীয়ভাবে আমরা ৬টি পূজামণ্ডপের প্রতিটিতে ৩৬ জন করে স্বেচ্ছাসেবী নিয়োজিত রাখব। এ কাজের জন্য পূজামণ্ডপ কমিটিকে নাস্তা বা অন্য কোনো বাবদ কোনো খরচ দিতে হবে না; এর পুরোটাই দলীয়ভাবে বহন করা হবে। এ ছাড়া সাইবার বুলিং কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়িয়ে কেউ যাতে অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সে জন্য সমন্বিত মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়েছে।
তিনি আরও বলেন, কোনো ষড়যন্ত্র বা অপপ্রচার যাতে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে না পারে, সে জন্য দলীয় সিদ্ধান্তে আমরা তৎপর রয়েছি। সনাতন ধর্মাবলম্বীদের পাশে সম্প্রীতির বার্তা নিয়ে আমরা সর্বদা আছি। তাদের পূজাপার্বণে যেকোনো দুষ্কৃতিকারীর বিষয়ে আমাদের জিরো টলারেন্স নীতি থাকবে। প্রশাসন, সনাতন ধর্মাবলম্বী ও পূজামণ্ডপ কমিটির নেতৃবৃন্দসহ সবাইকে নিয়ে সমন্বিতভাবে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রেখে এই শারদীয় দুর্গোৎসব সুন্দরভাবে সম্পন্ন হবে বলে আমরা প্রত্যাশা করছি।

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন