কম টাকা দিলে বেশি টাকা মিলিয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে যশোরের শার্শায় প্রতারক চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে নগদ ২ লাখ ৭৬ হাজার টাকা ও প্রতারণায় ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
শুক্রবার (১৬ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার কায়বা ইউনিয়নের বাগুড়ী গ্রামের মাস্টারপাড়ার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন - ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার হাবিবুর রহমান (৫০) ও বকুল হোসেন (৫০) এবং শার্শার রামপুর গ্রামের রেজাউল হোসেন (৬০)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাগুড়ী গ্রামের আক্কাস আলী মাস্টারের ভাড়াবাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে নিচতলার একটি কক্ষ থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তল্লাশি চালিয়ে নগদ ২ লাখ ৭৬ হাজার টাকা, ৩টি পুরোনো স্মার্টফোন, ১ হাজার টাকার নোটের আকারের ৮টি কাঁচের টুকরা, ২টি লাল সালু কাপড়, ২টি লাল সুতা ও একটি ব্যাগ জব্দ করা হয়।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, চক্রটি কাচের টুকরা, লাল সালু কাপড় ও সুতা দিয়ে অলৌকিক কায়দায় টাকা দ্বিগুণ করার ফাঁদ পাতত। কম টাকা জমা দিলে কয়েক দিন পর দ্বিগুণ টাকা পাওয়া যাবে - এমন প্রলোভন দেখিয়ে তারা দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিল।
গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন