সংবাদ

তেল আবিব থেকে ওঠা ফ্লাইটে বোমাতঙ্ক

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ০৯:২৫ এএম

তেল আবিব থেকে ওঠা ফ্লাইটে বোমাতঙ্ক
ছবি : সংগৃহীত

ইসরায়েলের তেল আবিব থেকে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাগামী একটি যাত্রীবাহী উড়োজাহাজে বোমা হামলার হুমকি দেওয়ার পর সেটি বুলগেরিয়ার রাজধানী সোফিয়ায় জরুরি অবতরণ করেছে। উড়োজাহাজে থাকা ৬ জন ক্রু ও ৫১ জন যাত্রীকে নিরাপদে নামিয়ে আনা হয়েছে।

রোববার (১৮ অক্টোবর) ঘটনাটি ঘটে বলে নিশ্চিত করেছে বুলগেরিয়ার পরিবহন মন্ত্রণালয়। খবর আল জাজিরার।

বুলগেরিয়ার কতৃপক্ষ জানায়, অস্ট্রিয়ান এয়ারলাইনসের ‘ওএস৮২’ ফ্লাইটটি তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দর থেকে উড্ডয়ন করে রোমানিয়া সীমান্তের কাছাকাছি পৌঁছালে ক্রুরা বোমা হামলার হুমকি বার্তা পান। পরিস্থিতি বিবেচনায় উড়োজাহাজটি বুলগেরিয়ার রাজধানী সোফিয়ার দিকে ঘুরিয়ে নেওয়া হয়। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বিমানবাহিনীর একটি মিগ-২৯ যুদ্ধবিমান উড়োজাহাজটিকে পাহারা দিয়ে নিরাপদ দূরত্বে সোফিয়া বিমানবন্দরে পৌঁছাতে সহায়তা করে।

উড়োজাহাজটির জরুরি অবতরণের পর যাত্রীদের নিরাপদে বের করে এনে পুরো বিমানে তল্লাশি চালায় দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী ও নিরাপত্তা বাহিনী। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে গঠন করা হয়েছে উচ্চপর্যায়ের একটি বিশেষ তদন্ত দল। যাত্রীদের সুবিধার্থে দ্রুত বিকল্প ফ্লাইটের ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছে বিমানসংস্থাটি।

প্রযুক্তিভিত্তিক আকাশপথ পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান ‘ফ্লাইটঅ্যাওয়ার’ ও ‘ফ্লাইটরাডার২৪’-এর তথ্যানুযায়ী, উড়োজাহাজটি রোমানিয়ার আকাশসীমায় প্রবেশ করে দক্ষিণ দিকে মোড় নেয় এবং জরুরি অবস্থার নির্ধারিত সংকেত ‘৭৭০০’ প্রচার করতে শুরু করে। পরবর্তীতে উড়োজাহাজটি স্থানীয় সময় রাত ৯টা ৪৩ মিনিটে সোফিয়ার ভাসিল লেভস্কি বিমানবন্দরে নিরাপদে স্পর্শ করে।

/ 

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

তেল আবিব থেকে ওঠা ফ্লাইটে বোমাতঙ্ক

প্রকাশের তারিখ : ১৯ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত