সংবাদ

আমেরিকাকে কড়া হুঁশিয়ারি ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রীর

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ০৮:৪৬ এএম

আমেরিকাকে কড়া হুঁশিয়ারি ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রীর
ইরানের প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাঘি। ছবি : সংগৃহীত

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র পুনরায় কোনো সামরিক অভিযানে নামলে ওয়াশিংটন ও মধ্যপ্রাচ্যে তার মিত্রদের ‘বিপুল ক্ষয়ক্ষতির’ মুখে পড়তে হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন দেশটির নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাঘি। তিনি স্পষ্ট ভাষায় জানান, আমেরিকানদের ইরানের ওপর হামলা করার সাহস হওয়ার কথা নয়; তবে ভুলবশত আক্রমণ চালানো হলে তার ভয়াবহ পরিণতি যুক্তরাষ্ট্রসহ পুরো মধ্যপ্রাচ্যকেই ভোগ করতে হবে।

রোববার (১৮ অক্টোবর) ইরানের পার্লামেন্টে বিপুল সংখ্যাগরিষ্ঠতায় আস্থা ভোটে জয়ী হওয়ার পরপরই সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসব কথা বলেন মেহরদাদ আখলাঘি।

সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, পার্লামেন্টের আসন থেকে অনুমোদন পাওয়ার পর আখলাঘি বলেন, ‘ইরানের সাধারণ মানুষ নিশ্চিন্ত থাকতে পারেন–তারা আমাদের ওপর হামলা চালানোর সাহস পাবে না। আর যদি তারা সেই দুঃসাহস দেখায়, তবে যুক্তরাষ্ট্র ও পুরো অঞ্চলকেই চরম মাশুল গুনতে হবে।’

এর আগে ইরানের আইনপ্রণেতারা নতুন প্রতিরক্ষামন্ত্রী ও সশস্ত্র বাহিনীর রসদ ব্যবস্থাপনা প্রধান হিসেবে আখলাঘির নিয়োগ অনুমোদন করেন। রাষ্ট্রীয় ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, মোট ২৭৭টি ভোটের মধ্যে ২৩৭টি ভোট পেয়ে তিনি নির্বাচিত হন। চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় সাবেক প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদেহ নিহত হওয়ার দীর্ঘ আট মাস পর এ পদে স্থলাভিষিক্ত হলেন আখলাঘি।

সামরিক পোশাকি পদমর্যাদা না থাকলেও দীর্ঘ ৪২ বছর ধরে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন মেহরদাদ আখলাঘি। বিশেষ করে ২০১৩ সাল থেকে তিনি ইরানের রাষ্ট্রীয় অস্ত্র প্রস্তুতকারী সংস্থা ‘ইরানিয়ান ডিফেন্স ইন্ডাস্ট্রিজ অর্গানাইজেশন’-এর প্রধানের দায়িত্বে ছিলেন। পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে বিশেষ ভূমিকা রাখার অভিযোগে ২০০৭ সালে জাতিসংঘের নিষেধাজ্ঞার তালিকায়ও তার নাম অন্তর্ভুক্ত হয়।

/ 

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

আমেরিকাকে কড়া হুঁশিয়ারি ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রীর

প্রকাশের তারিখ : ১৯ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত