ভারতের মধ্যপ্রদেশের গোয়ালিয়রে নবরাত্রির উৎসবে মন্দিরে আসা ভক্তদের ওপর একটি অনিয়ন্ত্রিত ট্রাক তুলে দেওয়ার ঘটনায় অন্তত ১২ জনের প্রাণহানি ঘটেছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। শনিবার (১৭ অক্টোবর) গভীর রাতে গোয়ালিয়রের শীতলা মাতা মন্দিরের কাছে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নবরাত্রি উপলক্ষে ওই সময় মন্দির প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় প্রচুর ভক্ত সমবেত হয়েছিলেন।
স্থানীয় পুলিশ প্রশাসনের তথ্য অনুযায়ী, শনিবার দিবাগত রাত দেড়টার দিকে ছিনোর দিক থেকে ধানবোঝাই একটি ভারী ট্রাক গোয়ালিয়রের দিকে আসছিল। পাহাড়ি ঢাল বেয়ে নামার সময় চালক আকস্মিকভাবে গাড়িটির ওপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এরপর ট্রাকটি সামনে থাকা পুলিশের ব্যারিকেড ও চেকপোস্ট গুঁড়িয়ে সড়কে থাকা পুণ্যার্থীদের ওপর উঠে যায়। একপর্যায়ে সেটি শীতলা মাতা মন্দিরের প্রধান ফটক ও সীমানাপ্রাচীর ভেঙে ভেতরে ঢুকে পড়ে।
দুর্ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা উদ্ধারকাজে এগিয়ে আসেন। পরে পুলিশ ও প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অ্যাম্বুলেন্সের মাধ্যমে আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠান।
গোয়ালিয়রের জেলা কালেক্টর রুচিকা চৌহান জানান, দুর্ঘটনায় আহত ৩৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তাদের মধ্যে ১২ জনের মৃত্যু হয়েছে। আহতদের মধ্যে অন্তত পাঁচ থেকে ছয়জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। এছাড়া আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালনরত দুই পুলিশ সদস্যও এই দুর্ঘটনায় আহত হয়েছেন।
নির্ধারিত নিষেধাজ্ঞা অমান্য করে ভারী যানটি কীভাবে পুলিশের ব্যারিকেড ও চেকপোস্ট অতিক্রম করে মন্দির চত্বরে প্রবেশ করল এবং চালক কীভাবে নিয়ন্ত্রণ হারালেন, তা খতিয়ে দেখতে ইতোমধ্যে একটি উচ্চপর্যায়ের তদন্ত শুরু করেছে পুলিশ।
সূত্র: এনডিটিভি
\

রোববার, ১৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন