সংবাদ

নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত বেড়ে ১৪, আহত ২০


প্রতিনিধি, নাটোর
প্রতিনিধি, নাটোর
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ০৮:৪০ এএম

নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত বেড়ে ১৪, আহত ২০
ছবি : সংগৃহীত

নাটোরের বড়াইগ্রামে যাত্রীবাহী বাস ও বালুভর্তি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত বেড়ে ১৪ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন যাত্রী।

মঙ্গলবার (২০ অক্টোবর) ভোর সাড়ে চারটার দিকে নাটোর-পাবনা মহাসড়কের বড়াইগ্রাম উপজেলার সরকারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বরগুনা থেকে রাজশাহীগামী ‘আরপি পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাস ভোর সাড়ে চারটার দিকে সরকারপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পাবনাগামী একটি বালুভর্তি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৯ জন ও হাসপাতালে নেওয়ার পর আরও ৫ জন মারা যান। ফায়ার সার্ভিস ও পুলিশের উদ্ধারকারী দল আহত ও নিহত ব্যক্তিদের নাটোর সদর হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।


নাটোর সদর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার আব্দুর রউফ দুটনার বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থল ও হাসপাতাল মিলে মোট ১৪ জনের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তিদের মধ্যে ১০ বছর বয়সী এক কন্যাশিশু রয়েছে। বাকিদের মধ্যে বাসের চালক ও হেলপারসহ অন্য সবাই পুরুষ। তাৎক্ষণিকভাবে নিহত ও আহত ব্যক্তিদের পূর্ণাঙ্গ পরিচয় জানা যায়নি। তাদের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ ও ফায়ার সার্ভিস।

নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়ের আলম বলেন, দুর্ঘটনার পর মহাসড়কে সাময়িক যান চলাচলেই বিঘ্ন ঘটলেও বর্তমানে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। আহত ব্যক্তিদের চিকিৎসা দেওয়া হচ্ছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬


নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত বেড়ে ১৪, আহত ২০

প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৬

featured Image

নাটোরের বড়াইগ্রামে যাত্রীবাহী বাস ও বালুভর্তি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত বেড়ে ১৪ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন যাত্রী।

মঙ্গলবার (২০ অক্টোবর) ভোর সাড়ে চারটার দিকে নাটোর-পাবনা মহাসড়কের বড়াইগ্রাম উপজেলার সরকারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বরগুনা থেকে রাজশাহীগামী ‘আরপি পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাস ভোর সাড়ে চারটার দিকে সরকারপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পাবনাগামী একটি বালুভর্তি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৯ জন ও হাসপাতালে নেওয়ার পর আরও ৫ জন মারা যান। ফায়ার সার্ভিস ও পুলিশের উদ্ধারকারী দল আহত ও নিহত ব্যক্তিদের নাটোর সদর হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।


নাটোর সদর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার আব্দুর রউফ দুটনার বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থল ও হাসপাতাল মিলে মোট ১৪ জনের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তিদের মধ্যে ১০ বছর বয়সী এক কন্যাশিশু রয়েছে। বাকিদের মধ্যে বাসের চালক ও হেলপারসহ অন্য সবাই পুরুষ। তাৎক্ষণিকভাবে নিহত ও আহত ব্যক্তিদের পূর্ণাঙ্গ পরিচয় জানা যায়নি। তাদের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ ও ফায়ার সার্ভিস।

নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়ের আলম বলেন, দুর্ঘটনার পর মহাসড়কে সাময়িক যান চলাচলেই বিঘ্ন ঘটলেও বর্তমানে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। আহত ব্যক্তিদের চিকিৎসা দেওয়া হচ্ছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ


কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত