সংবাদ

অতিরিক্ত ডিআইজির বাড়িতে মাদকের আসর, আটক ৮৫


সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ০৬:১৪ পিএম

অতিরিক্ত ডিআইজির বাড়িতে মাদকের আসর, আটক ৮৫
ছবি : সংগৃহীত

রাজধানীর ভাটারা এলাকায় পুলিশের এক অতিরিক্ত উপমহাপরিদর্শকের (ডিআইজি) ভাড়া দেওয়া বাড়িতে মাদকবিরোধী অভিযান চালিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। এ অভিযানে ওই বাড়ি থেকে ৮৫ জনকে আটক করা হয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) মধ্যরাতে ডিবির উত্তরা বিভাগের একটি দল ওই বাড়িতে অভিযান চালায়। ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

ডিবি সূত্রে জানা গেছে, বাড়িটিতে নিয়মিত মাদকের আসর বসত। পাশাপাশি চলত ডিজে পার্টিও। বিভিন্ন বয়সী নারী ও পুরুষ সেখানে মাদক সেবনের জন্য যেতেন। তথ্য পাওয়ার পর অভিযান চালানো হয়। বাড়িটির মালিক অতিরিক্ত ডিআইজি আবদুল্লাহ আল জহির। তিনি বর্তমানে পুলিশ সদর দপ্তরের মেইনটেন্যান্স অ্যান্ড রিপেয়ার শাখায় কর্মরত।

অভিযানের বিষয়ে ডিএমপির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম বলেন, ‘অতিরিক্ত ডিআইজি অনলাইনের মাধ্যমে বাড়িটি ভাড়া দিয়েছিলেন। যারা ভাড়া নিয়েছিলেন, তারা বাড়িটি মাদকসংক্রান্ত কাজে ব্যবহার করতেন।’ আটক ৮৫ জনের মধ্যে ২৬ জন নারী বলেও জানান তিনি।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়ার মাধ্যমে শাস্তি নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন ডিবি প্রধান।

এ বিষয়ে জানতে অতিরিক্ত ডিআইজি আবদুল্লাহ আল জহিরের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬


অতিরিক্ত ডিআইজির বাড়িতে মাদকের আসর, আটক ৮৫

প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৬

featured Image

রাজধানীর ভাটারা এলাকায় পুলিশের এক অতিরিক্ত উপমহাপরিদর্শকের (ডিআইজি) ভাড়া দেওয়া বাড়িতে মাদকবিরোধী অভিযান চালিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। এ অভিযানে ওই বাড়ি থেকে ৮৫ জনকে আটক করা হয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) মধ্যরাতে ডিবির উত্তরা বিভাগের একটি দল ওই বাড়িতে অভিযান চালায়। ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

ডিবি সূত্রে জানা গেছে, বাড়িটিতে নিয়মিত মাদকের আসর বসত। পাশাপাশি চলত ডিজে পার্টিও। বিভিন্ন বয়সী নারী ও পুরুষ সেখানে মাদক সেবনের জন্য যেতেন। তথ্য পাওয়ার পর অভিযান চালানো হয়। বাড়িটির মালিক অতিরিক্ত ডিআইজি আবদুল্লাহ আল জহির। তিনি বর্তমানে পুলিশ সদর দপ্তরের মেইনটেন্যান্স অ্যান্ড রিপেয়ার শাখায় কর্মরত।

অভিযানের বিষয়ে ডিএমপির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম বলেন, ‘অতিরিক্ত ডিআইজি অনলাইনের মাধ্যমে বাড়িটি ভাড়া দিয়েছিলেন। যারা ভাড়া নিয়েছিলেন, তারা বাড়িটি মাদকসংক্রান্ত কাজে ব্যবহার করতেন।’ আটক ৮৫ জনের মধ্যে ২৬ জন নারী বলেও জানান তিনি।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়ার মাধ্যমে শাস্তি নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন ডিবি প্রধান।

এ বিষয়ে জানতে অতিরিক্ত ডিআইজি আবদুল্লাহ আল জহিরের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।



সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ


কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত