সংবাদ

সৌদি আরবে বাংলাদেশির মৃত্যুদণ্ড: রিয়াদের কাছে ব্যাখ্যা চেয়েছে ঢাকা

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ১০:১৪ পিএম

সৌদি আরবে বাংলাদেশির মৃত্যুদণ্ড: রিয়াদের কাছে ব্যাখ্যা চেয়েছে ঢাকা
ছবি : সংগৃহীত

মধ্যপ্রাচ্যের বর্তমান যুদ্ধ পরিস্থিতি এবং সম্প্রতি সৌদি আরবে হুথি বিদ্রোহীদের হামলার কারণে দেশটির সাথে বাংলাদেশের সরাসরি আকাশপথের যোগাযোগ সাময়িকভাবে বন্ধ রয়েছে। আর এই যোগাযোগ বিচ্ছিন্নতার কারণে সম্প্রতি সেখানে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি নাগরিক নজরুল ইসলাম ও সুইটি আক্তারের মরদেহ দেশে ফিরিয়ে আনতে বিলম্ব হচ্ছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

সোমবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে মন্ত্রী এই তথ্যের সত্যতা নিশ্চিত করেন।

এ সময় মৃত্যুদণ্ডপ্রাপ্তদের পেশাগত পরিচয় সম্পর্কে জানতে চাওয়া হলে প্রবাসী কল্যাণ মন্ত্রী জানান, তাদের মধ্যে নিহত একজনের বাড়ি বগুড়া এবং অন্যজনের বাড়ি কুমিল্লায়। নিহতদের একজন সৌদি আরবে অভিবাসী শ্রমিক হিসেবে কাজ করছিলেন এবং অন্যজন সেখানে পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে গিয়েছিলেন।

এদিকে সৌদি আরবে এই দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় ইতোমধ্যেই দেশটির কাছে আনুষ্ঠানিক ব্যাখ্যা চেয়েছে বাংলাদেশ সরকার। পররাষ্ট্ সচিব (পূর্ব ও পশ্চিম) ড. মো. নজরুল ইসলাম বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফের বিন আবিয়ার সঙ্গে আয়োজিত এক বিশেষ বৈঠকে এই বিষয়ে বিস্তারিত জানতে চান।

পররাষ্ট্র সচিব রিয়াদের কাছে পুরো ঘটনার ব্যাখ্যা চাইলেও ঢাকা আশা ব্যক্ত করেছে, সম্প্রতি ঘটে যাওয়া এই দুঃখজনক ঘটনা বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যকার দীর্ঘদিনের দ্বিপাক্ষিক ও কূটনৈতিক সম্পর্কে কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না। বৈঠকালে যেকোনো দেশে অবস্থানকালে সংশ্লিষ্ট দেশের প্রচলিত আইনের প্রতি সচেতন ও শ্রদ্ধাশীল থাকার গুরুত্ব নিয়ে উভয় পক্ষ বিস্তারিত আলোচনা করেন এবং দুই দেশের সহযোগিতামূলক কূটনৈতিক সম্পর্ক নিয়ে সন্তোষ প্রকাশ করেন।

তবে এই বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানিয়েছেন, সৌদি আরবে একজন বাংলাদেশি পুরুষ ও এক নারীর মৃত্যুদণ্ড দেওয়ার বিষয়ে এখনো রিয়াদের কাছ থেকে কোনো বিস্তারিত আনুষ্ঠানিক ব্যাখ্যা হাতে পায়নি সরকার।

তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে বলেন, আমরা এখনো সৌদি সরকারের পক্ষ থেকে এর পূর্ণাঙ্গ কোনো ব্যাখ্যা পাইনি এবং এ ধরনের দুর্ভাগ্যজনক ঘটনা অত্যন্ত অনাকাঙ্ক্ষিত।

উল্লেখ্য, সৌদি আরবের স্থানীয় গণমাধ্যম ও গাল্ফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে যে, পবিত্র মক্কা নগরীর একটি মসজিদের ভেতরে অনৈতিক কাজ করার সুনির্দিষ্ট অভিযোগে দেশটির আদালত ওই দুই বাংলাদেশির বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় প্রদান করে এবং তা কার্যকর করা হয়।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে জানানো হয়, আদালতের বিচারকগণ পবিত্র মসজিদের সুনির্দিষ্ট মর্যাদা ও অপরাধের গুরুত্ব বিবেচনায় এনেই এই কঠোর শাস্তি দিয়েছেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

সৌদি আরবে বাংলাদেশির মৃত্যুদণ্ড: রিয়াদের কাছে ব্যাখ্যা চেয়েছে ঢাকা

প্রকাশের তারিখ : ১৯ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত