দোহায় আয়োজিত গ্লোবাল সিকিউরিটি ফোরামে বক্তব্য দেওয়ার সময় কাতারের উপ-প্রধানমন্ত্রী এবং প্রতিরক্ষাবিষয়ক প্রতিমন্ত্রী শেখ সৌদ বিন আবদুর রহমান আল থানি অত্যন্ত উদ্বেগজনক বার্তা প্রদান করেছেন।
তিনি বলেন, “জ্বালানির ক্ষেত্রে আমরা এখনো সংকটের চূড়ায় পৌঁছাইনি। আগামী দিন ও মাসগুলোতে এর আরও প্রভাব পড়তে পারে।”
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধের প্রভাবে বৈশ্বিক জ্বালানি বাজারে যে অস্থিরতা দেখা দিয়েছে, তার আসল ধাক্কা সামনে অপেক্ষা করছে বলে তিনি বিশ্ববাসীকে সতর্ক করেছেন।
এর ফলে জ্বালানি সরবরাহ, আন্তর্জাতিক বাণিজ্য এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির ওপর বড় ধরনের নেতিবাচক চাপ তৈরি হতে পারে বলে তিনি আশাবাদ প্রকাশ করেন।
গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিতে চলমান অস্থিরতা বিশ্ব অর্থনীতিকে ঝুঁকিতে ফেলছে। গত মার্চে কাতারের রাস লাফান শিল্প কমপ্লেক্সে ইরানের হামলার বিষয়ে আল থানি বিস্ময় প্রকাশ করে বলেন, “আমরা বিস্মিত হয়েছিলাম।”
তবে তিনি জানান, এ ঘটনার পর তেহরানের সঙ্গে অনেক আলোচনা হয়েছে এবং কাতার এই হামলা থেকে শিক্ষা নিয়ে নিজের সব গুরুত্বপূর্ণ স্থাপনা সুরক্ষিত রাখতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করছে।
প্রণালিতে যেকোনো ট্রানজিট ফি আরোপের বিরোধিতার পাশাপাশি তিনি স্পষ্টভাবে জানান, “আমরা কখনোই যোগাযোগ বন্ধ করি না।” দুই দেশের কূটনৈতিক মতপার্থক্য থাকা সত্ত্বেও দীর্ঘদিনের যৌথ অর্থনৈতিক স্বার্থ ও আস্থার খাতিরে দ্বিপাক্ষিক আলোচনা অব্যাহত রয়েছে।
ইরানের সঙ্গে সম্পর্কের গুরুত্ব ফুটিয়ে তুলে কাতারের উপ-প্রধানমন্ত্রী বলেন, “ইরান আমাদের প্রতিবেশী। তাদের সঙ্গে বসবাসের উপায় আমাদের খুঁজে বের করতে হবে।”
এ সংঘাত এড়াতে ফ্রান্স ও জার্মানির ঐতিহাসিক সহযোগিতার উদাহরণ তুলে ধরে তিনি অর্থনৈতিক সম্পর্ক জোরদারের ওপর গুরুত্ব দেন। অন্যদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতার দীর্ঘ অভিজ্ঞতার কথা জানিয়ে তিনি বলেন, সামরিক সক্ষমতা ও অভিজ্ঞতা ভাগাভাগির ফলে ৯০ শতাংশের বেশি হামলা সফলভাবে প্রতিহত করা সম্ভব হয়েছে। ভবিষ্যতে আত্মরক্ষা সুসংহত করতে কাতার ড্রোনবিরোধী ব্যবস্থা, সাইবার নিরাপত্তা ও নতুন আঞ্চলিক প্রতিরক্ষা অংশীদারত্বের ওপর বিশেষ জোর দিচ্ছে।
পরিশেষে তিনি নিজের নীতি পরিষ্কার করে দৃঢ়তার সঙ্গে ব্যক্ত করেন, “মধ্যস্থতা করার অর্থ এই নয় যে আমাদের পক্ষ থেকে যেকোনো প্রতিরক্ষামূলক পদক্ষেপ নেওয়ার জন্য প্রস্তুত থাকা উচিত নয়।”

মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন