দুর্গাপূজা উপলক্ষে মণ্ডপ পরিদর্শন ও হিন্দু সম্প্রদায়ের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে আজ মঙ্গলবার (২০ অক্টোবর) রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের ইতিহাসে এই প্রথম কোনো সরকারপ্রধান ঢাকার বাইরে জেলা পর্যায়ে পূজা মণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন সোমবার এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মঙ্গলবার সকাল ৯টায় তেজগাঁও বিমানবন্দর থেকে সামরিক বিমানে করে প্রধানমন্ত্রী তার এই সংক্ষিপ্ত সফর শুরু করবেন।
সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী সকালে প্রথমে রংপুরে যাবেন। সেখান থেকে পর্যায়ক্রমে রাজশাহী ও চট্টগ্রামের পূজা মণ্ডপগুলো পরিদর্শন করবেন তিনি। মণ্ডপগুলোতে তিনি পূজারিদের সঙ্গে কুশল বিনিময় করবেন এবং শারদীয় শুভেচ্ছা জানাবেন। তিন জেলা সফর শেষে কাল রাতেই প্রধানমন্ত্রীর ঢাকায় ফেরার কথা রয়েছে।
অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, ‘এটি একটি ব্যতিক্রমী উদ্যোগ। এর আগে বাংলাদেশের কোনো সরকারপ্রধান ঢাকার বাইরে এভাবে পূজা মণ্ডপ পরিদর্শনে যাননি। প্রধানমন্ত্রী ব্যক্তিগতভাবে পূজারিদের খোঁজখবর নিতে এবং উৎসবের আনন্দ ভাগাভাগি করে নিতে এই সফর করছেন।’
এর আগে গত রবিবার রাতে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর মহাখালী ও বনানী এলাকার পূজা মণ্ডপ পরিদর্শন করেন। সে সময় তার সঙ্গে তার সহধর্মিণী জুবাইদা রহমানও উপস্থিত ছিলেন।
উল্লেখ্য আজ মঙ্গলবার দুর্গাপূজার মহানবমী। পরদিন বুধবার প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় এই ধর্মীয় উৎসব। প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে সংশ্লিষ্ট জেলাগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন