ফ্রান্সের রাজধানী প্যারিসে চলমান সহিংস বিক্ষোভ ও দাঙ্গার প্রভাব পড়েছে ক্রীড়াঙ্গনেও। শহরের কেন্দ্রস্থল প্লাস দে লা রিপাবলিক এলাকার কাছে অরাজক পরিস্থিতির সুযোগ নিয়ে একটি দোকান থেকে আর্জেন্টাইন ফুটবল মহাতারকা লিওনেল মেসির স্বাক্ষর করা বার্সেলোনার জার্সি ও অধিনায়কের বিশেষ আর্মব্যান্ড চুরির ঘটনা ঘটেছে।
স্প্যানিশ ক্রীড়া বিষয়ক গণমাধ্যম এএস-এর বরাত দিয়ে জানা গেছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দুই মুখশোধারীকে গর্বের সঙ্গে চুরি যাওয়া স্মারক দুটি প্রদর্শন করতে দেখা গেছে। ভিডিওতে দেখা যায়, তারা ক্যমেরা সামনে মেসির স্বাক্ষর সংবলিত বার্সেলোনার ১০ নম্বর জার্সি ও ঐতিহাসিক আর্মব্যান্ড তুলে ধরছে।
প্যারিসজুড়ে ছড়িয়ে পড়া তীব্র ভাঙচুর ও লুটপাটের মধ্যেই এই চুরির ঘটনা ঘটে। জীবনযাত্রার ব্যয় ও শিক্ষা সংকটের প্রতিবাদে লাখ লাখ মানুষ রাজপথে নামলে উদ্ভূত পরিস্থিতিতে বহু ব্যবসাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ এ পর্যন্ত দুই হাজারের বেশি মানুষকে গ্রেপ্তার করেছে।
ক্রীড়া স্মারক সংগ্রাহকদের বিশ্বে লিওনেল মেসির স্মৃতিবিজড়িত যেকোনো জিনিসের মূল্য আকাশচুম্বী। কাতার বিশ্বকাপে মেসির পরিহিত ছয়টি জার্সি নিলামে কোটি ডলারে বিক্রি হয়ে ইতিহাসের নতুন রেকর্ড গড়েছিল। প্যারিস থেকে চুরি হওয়া এসব স্মারক ঐতিহাসিক ও আবেগের দিক থেকে অমূল্য। উদ্ধার করা না গেলে কালোবাজারে এগুলো বিপুল অংকে হাতবদল হওয়ার আশঙ্কা করা হচ্ছে।
এদিকে প্যারিসের আইনশৃঙ্খলা পরিস্থিতির এমন অবনতির মধ্যেই ইউরোপীয় চ্যাম্পিয়নস লিগে পিএসজি ও বার্সেলোনার হাইভোল্টেজ ম্যাচ সামনে রয়েছে। তবে শহরের সার্বিক অস্থিরতা সত্ত্বেও পূর্বনির্ধারিত এই খেলা আয়োজনে বড় কোনো বাধা নেই বলে আয়োজক সূত্রে জানা গেছে।

মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন